📄 রোগীদের কারাবাস
রুগ্ন ব্যক্তিকেও অপরাধের দায়ে বন্দী করে রাখা জায়িয। তবে যদি তার জীবন নাশ বা অসুখ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় এবং কারাগারে তার উপযোগী চিকিৎসা ও সার্বিক পরিচর্যার ব্যবস্থা না থাকে, তবেই তাকে চিকিৎসার উদ্দেশ্যে বিশেষ কারো দায়িত্বে কারাগারের বাইরে নিয়ে যেতে হবে। যদি কারাগারেই উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা থাকে, তাহলে চিকিৎসার উদ্দেশ্যে বাইরে নিয়ে যাওয়া যাবে না। প্রয়োজনীয় চিকিৎসা ও সেবার উদ্দেশ্যে ডাক্তার ও নার্সদেরকে কারাগারে প্রবেশ করতে বাধা দেয়া জায়িয নয়। কেননা এতে অসুস্থ কারাবন্দীদের ক্ষতি ও মৃত্যুর আশঙ্কা দেখা দিতে পারে। উত্তম ব্যবস্থা হল- কারাগারের মধ্যেই কারাবন্দীদের জন্য একটি চিকিৎসা কেন্দ্র থাকা, যাতে তাদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন না পড়ে। ১৩৪
টিকাঃ
১৩৪. শায়খী যাদাহ, মাজমা'.., খ.২, পৃ.১৬৩; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৫, পৃ.৩৭৮