📘 ইসলামের শাস্তি আইন > 📄 মেয়েলিপনা

📄 মেয়েলিপনা


হানাফীগণের মতে, মেয়েলী পুরুষ অর্থাৎ যে পুরুষ নারীদের মতো চলাফেরা করে এবং বেশভূষা ধারণ করে, তাকেও কারাদণ্ড দেয়া যেতে পারে, যতক্ষণ না সে বিশুদ্ধ তাওবা করে সুন্দর ও পবিত্র জীবন যাপনে ফিরে আসবে। ইমাম আহমাদ (রহ)-এর মতে, এ ধরনের লোকের দ্বারা যদি সমাজের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তবেই তাকে বন্দী করা যাবে। ৯৬

টিকাঃ
৯৬. ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৫, পৃ.৩৫২; ইবনু নুজায়ম, আল-বাহরুর রাইক, খ.৫, পৃ.৪৬; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.৩০৬

📘 ইসলামের শাস্তি আইন > 📄 ছেলেমিপনা

📄 ছেলেমিপনা


ইমাম ইবনু তাইমিয়্যা (রহ) বলেন, যে নারী পুরুষদের বেশভূষা ধারণ করে এবং তাদের মতো চলাফেরা করে, তাকেও বন্দী করে রাখা যেতে পারে, অন্ততপক্ষে তাকে তার গৃহে হলেও বন্দী করে রাখা প্রয়োজন, যতক্ষণ না সে বিশুদ্ধ তাওবা করে সুন্দর ও পবিত্র জীবন যাপনে ফিরে আসবে। ৯৭

টিকাঃ
৯৭. আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.৩০৬

📘 ইসলামের শাস্তি আইন > 📄 অশ্লীলতা

📄 অশ্লীলতা


হানাফীগণের মতে, পেশাদার গায়ক-গায়িকা দ্বারা যেহেতু সমাজে অশ্লীলতা ও বেলেল্লাপনা সৃষ্টির আশঙ্কা থাকে বেশি, তাই তাকেও বন্দী করে রাখা জায়িয, যতক্ষণ না সে বিশুদ্ধ তাওবা করে সুন্দর ও সুস্থ জীবন যাপনে ফিরে আসে। ৯৮ অনুরূপভাবে যে সব কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকার ও অভিনেতা সমাজে অশ্লীল ও অসামাজিক কর্মকাণ্ডের বিষবাষ্প ছড়ায়, তাদেরকেও বন্দী করা রাখা জায়িয, যতক্ষণ না তারা বিশুদ্ধ তাওবা করে সুন্দর ও পবিত্র জীবন যাপনে ফিরে আসে।

টিকাঃ
৯৮. ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৫, পৃ.৩৫২; ইবনু নুজায়ম, আল-বাহরুর রাইক, খ.৫, পৃ.৪৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00