📘 ইসলামের শাস্তি আইন 📄 পুনঃ পুনঃ মদ সেবন

📄 পুনঃ পুনঃ মদ সেবন


মালিকীগণের মতে, মদ্যপায়িতায় অভ্যস্ত ব্যক্তির ওপর হদ্দ কায়িম করার পর তা'যীর হিসেবে তাকে কারাদণ্ড দেয়াও জায়িয। ৯৩ বর্ণিত রয়েছে, হযরত 'উমার (রা) আবূ মিহজন আছ-ছাকাফীকে মদ্যপায়িতার জন্য আটবার বেত্রাঘাত করেছিলেন। তারপর তাকে বন্দী করার নির্দেশ দেন। এ নির্দেশের প্রেক্ষিতে তাকে কাদেসিয়ার যুদ্ধের সময় বন্দী করা হয়। পরে অবশ্যই তাওবা করে ফিরে আসার পর তাকে মুক্ত করে দেয়া হয়। ৯৪

টিকাঃ
৯৩. আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১৬, পৃ.৩০৬
৯৪. আবদুর রাযযাক, আল-মুছান্নাফ, হা.নং: ১৭০৭৭; ইবনু আবী শায়বাহ, আল-মুছান্নাফ, হা.নং : ৩৩৭৪৬

📘 ইসলামের শাস্তি আইন 📄 অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া

📄 অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া


অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিকেও কারাদণ্ড দেয়া যেতে পারে, যতক্ষণ না তারা বিশুদ্ধ তাওবা করে সুন্দর ও পবিত্র জীবন যাপনে ফিরে আসবে। এ কারণে কোন পুরুষ যদি কোন বেগানা মহিলাকে চুমো দেয়, কিংবা জড়িয়ে ধরে বা কামভাব সহকারে স্পর্শ করে অথবা যৌনসঙ্গম ছাড়া পরস্পর জড়াজড়ি করে, তাহলে তাদেরকে বন্দী করে রাখা যাবে। অনুরূপভাবে দেহ প্রদর্শনকারিণী মহিলাদেরকেও বন্দী করে রাখা যাবে। ৯৫

টিকাঃ
৯৫. ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.৪৬; ইবনু ফারহুন, তাবছিরাতুল হুক্কাম, খ.২, পৃ.১৬৫; ইবুন তাইমিয়্যাহ, আল-ফাতাওয়া আল-কুবরা, খ.৩, পৃ.৪১২

📘 ইসলামের শাস্তি আইন 📄 মেয়েলিপনা

📄 মেয়েলিপনা


হানাফীগণের মতে, মেয়েলী পুরুষ অর্থাৎ যে পুরুষ নারীদের মতো চলাফেরা করে এবং বেশভূষা ধারণ করে, তাকেও কারাদণ্ড দেয়া যেতে পারে, যতক্ষণ না সে বিশুদ্ধ তাওবা করে সুন্দর ও পবিত্র জীবন যাপনে ফিরে আসবে। ইমাম আহমাদ (রহ)-এর মতে, এ ধরনের লোকের দ্বারা যদি সমাজের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তবেই তাকে বন্দী করা যাবে। ৯৬

টিকাঃ
৯৬. ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৫, পৃ.৩৫২; ইবনু নুজায়ম, আল-বাহরুর রাইক, খ.৫, পৃ.৪৬; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.৩০৬

📘 ইসলামের শাস্তি আইন 📄 ছেলেমিপনা

📄 ছেলেমিপনা


ইমাম ইবনু তাইমিয়্যা (রহ) বলেন, যে নারী পুরুষদের বেশভূষা ধারণ করে এবং তাদের মতো চলাফেরা করে, তাকেও বন্দী করে রাখা যেতে পারে, অন্ততপক্ষে তাকে তার গৃহে হলেও বন্দী করে রাখা প্রয়োজন, যতক্ষণ না সে বিশুদ্ধ তাওবা করে সুন্দর ও পবিত্র জীবন যাপনে ফিরে আসবে। ৯৭

টিকাঃ
৯৭. আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.৩০৬

ফন্ট সাইজ
15px
17px