📘 ইসলামের শাস্তি আইন > 📄 অঙ্গ-প্রত্যঙ্গের ওপর আঘাত হানা

📄 অঙ্গ-প্রত্যঙ্গের ওপর আঘাত হানা


যে ব্যক্তি কারো দেহের কোন অঙ্গে এমনভাবে আঘাত করল বা ক্ষতি সাধন করল, যে রূপ আঘাত বা ক্ষতির কিসাস নেওয়া সম্ভব নয়, তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অপরাধের শাস্তি হিসেবে কারাদণ্ড দেয়া হবে। ৬৯

টিকাঃ
৬৯. আল-বাজী, আল-মুস্তকা, খ.৭, পৃ.১২১-২; আল-মাওসৃ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.২৮৯, ২৯৮

📘 ইসলামের শাস্তি আইন > 📄 অন্যায়ভাবে কাউকে প্রহার করা, লাথি মারা...

📄 অন্যায়ভাবে কাউকে প্রহার করা, লাথি মারা...


যে ব্যক্তি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে প্রহার করল কিংবা লাথি দিল বা চপেটাঘাত করল, তাহলে হানাফী ও মালিকীগণের মতে, তাকেও কিছু দিনের জন্য আটকাদেশ দেয়া যাবে, যদি তার কৃতকর্মের জন্য তাকে বড় ধরনের শিক্ষা দেয়ার প্রয়োজন পড়ে। অন্যান্য ইমামের মতে, যে কোন সাধারণ তা'যীরী শাস্তি দেয়া যাবে। ইবনু তাইমিয়‍্যার (রহ) মতে, এ ক্ষেত্রে কিসাসের বিধান কার্যকর হবে। ৭০

টিকাঃ
৭০. আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১৬, পৃ.২৯৯

📘 ইসলামের শাস্তি আইন > 📄 বদ নজর দান

📄 বদ নজর দান


বদনজর দানকারীকে তার বদনজর থেকে লোকদেরকে বাঁচানোর জন্য গৃহবন্দী করে রাখা যেতে পারে, যদি সে নজর দিয়ে লোকদের ক্ষতি করা থেকে ফিরে না আসে। কারো কারো মতে, কারাগারেই তাকে বন্দী করা রাখা হবে, যতক্ষণ না সে ঈর্ষা মুক্ত পবিত্র মনের মানুষে পরিণত হয়। ৭১

টিকাঃ
৭১. আল-মরদাভী, আল-ইনসাফ, খ.১০, পৃ. ২৪৯; আল-মাওয়াক, আত-তাজ.., খ.৮, পৃ.৪০৯

📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপরাধীকে আশ্রয় দেয়া

📄 অপরাধীকে আশ্রয় দেয়া


যে ব্যক্তি কোন হত্যাকারী কিংবা কোন সন্ত্রাসী বা অপরাধীকে আশ্রয় দান করবে, তাকেও অপরাধের ক্ষেত্রে অপরাধীর সাথে শরীক বিবেচনা করা হবে। তাই তাকেও বন্দী এবং প্রহার করা যাবে, যতক্ষণ না সে অপরাধী সম্পর্কে সঠিক তথ্য জানাবে অথবা তাকে ধরতে সহায়তা করবে। ৭২

টিকাঃ
৭২. আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১৬, পৃ.২৯৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00