📄 গলা টিপে ধরা, গলা মোচড়ানো ও চপেটাঘাত করা
তা'যীর হিসেবে গলা টিপে ধরা, গলা মোচড়ানো ও চপেটাঘাত করা উচিত নয়। কারণ, এ সবে ব্যক্তিকে শুধু অপমানই করা হয়; সংশোধন কিংবা শিক্ষাদানের উদ্দেশ্য থাকে না বললেই চলে। ৫২
এগুলো ছাড়াও মাথায় তেল ঢেলে দিয়ে কিংবা দাঁড়ি মুণ্ডিয়ে দিয়েও শাস্তি দেয়া হারাম। অনুরূপভাবে কাউকে বেঁধে রেখে কোন হিংস্র প্রাণি কিংবা সাপ-বিচ্ছুকে তার প্রতি লেলিয়ে দেয়াও জায়িয নয়। ৫৩
টিকাঃ
৫২. আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১২, পৃ.২৫৬-২৫৭; খ.৩০, পৃ.২৭১
৫৩. ইবনু আবী শায়বাহ, আল-মুহান্নাফ, খ.৬, পৃ.৫৩৪; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ. ৩২৮