📘 ইসলামের শাস্তি আইন > 📄 আগুনে জ্বালিয়ে কিংবা পানিতে ডুবিয়ে শাস্তি দেয়া

📄 আগুনে জ্বালিয়ে কিংবা পানিতে ডুবিয়ে শাস্তি দেয়া


শরীর কিংবা শরীরের অংশ বিশেষকে আগুনে পুড়িয়ে শাস্তি দেয়া হারাম। তবে অধিকাংশ ইসলামী আইনতত্ত্ববিদের মতে, কিসাসের ক্ষেত্রে এ রূপ করা জায়িয। অনুরূপভাবে পানিতে ডুবিয়ে রেখে শাস্তি দেয়াও বৈধ নয়। ৪৪

টিকাঃ
৪৩. ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ২৩১; যায়নুদ্দীন আল-'ইরাকী, তারহুত তাহরীব, খ.৮, পৃ. ১৩-৫
৪৪. আস-সারাখসী, আল-মাবসূত, খ.১০, পৃ.৩১; আল-হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.৯, পৃ. ১৫২

📘 ইসলামের শাস্তি আইন > 📄 ক্ষুধা ও পিপাসায় কষ্ট দেয়া

📄 ক্ষুধা ও পিপাসায় কষ্ট দেয়া


কাউকে ক্ষুধা ও পিপাসায় কষ্ট দেয়াও জায়িয নেই। ৪৫

টিকাঃ
৪৫. আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১৬, পৃ. ৩২৭

📘 ইসলামের শাস্তি আইন > 📄 ঠাণ্ডা ও গরমে কষ্ট দেয়া

📄 ঠাণ্ডা ও গরমে কষ্ট দেয়া


কাউকে প্রচণ্ড গরম জায়গায় রেখে কিংবা খোলা প্রান্তরে প্রখর রৌদ্র তাপের মধ্যে ফেলে রেখে শাস্তি দেয়াও বৈধ নয়। অনুরূপভাবে কাউকে ভীষণ ঠাণ্ডা জায়গায় রেখে কিংবা শীতের সময় কাপড় পরতে বারণ করে শাস্তি দেয়াও জায়িয নয়। তাছাড়া ধুয়ায় ভরপুর ঘরে দরজা-জানালা বন্ধ রেখে শাস্তি দেয়াও সঙ্গত নয়। ৪৬

টিকাঃ
৪৬. আল-মাওস্'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ. ৩২৭

📘 ইসলামের শাস্তি আইন > 📄 বিবস্ত্র করা

📄 বিবস্ত্র করা


শরীরের কাপড়-চোপড় খুলে বিবস্ত্র করে শাস্তি দেয়াও হারাম। কেননা এতে লজ্জাস্থান খুলে যায়। ৪৭

টিকাঃ
৪৭. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ. ৬০; আল-ফাতাওয়া আল-হিন্দিয়‍্যাহ, খ.৫, পৃ. ৬৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00