📄 শিক্ষা দান করার উদ্দেশ্যে শাস্তির হুকম
শিক্ষা দান করার উদ্দেশ্যে পিতা-মাতার জন্য সন্তানদেরকে, শিক্ষকদের জন্য ছাত্রদেরকে এবং স্বামীদের জন্য স্ত্রীদেরকে হালকাভাবে প্রহার করা জায়িয। তবে তা অবশ্য শিক্ষার উদ্দেশ্যে সাধারণ্যে প্রচলিত মাত্রায় হতে হবে। ভীষণ পীড়াদায়কভাবে প্রহার করা জায়িয নয়। ১৭ তদুপরি চেহারা কিংবা শরীরের কোন নাজুক স্থানেও প্রহার করা বৈধ নয়। তা ছাড়া প্রহারে কোন ধরনের শিক্ষা হবে না- এ ধরনের প্রবল ধারণা সৃষ্টি হলেও প্রহার করা সমীচীন নয়।
টিকাঃ
১৭. ছাত্র ও সন্তানদেরকে শিক্ষা দান করার উদ্দেশ্যে প্রয়োজন হলে তিনটি বেত্রাঘাত করা যেতে পারে। এর অতিরিক্ত প্রহার করা সমীচীন নয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হযরত মিরদাস আল-মু'আল্লিম (রা)-কে উদ্দেশ্য করে বললেন, إياك أن تضرب فوق الثلاث فإنك إن ضربت فوق الثلاث اقتص الله منك "তিনবারের বেশি প্রহার করবে না। যদি তিনবারের অতিরিক্ত প্রহার কর, তা হলে আল্লাহ তা'আলা তোমার থেকে বদলা নেবেন।" (আল-বুজায়রমী, তুহফাতুল হাবীব, খ.১, পৃ.৪১০)