📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপরাধী

📄 অপরাধী


অপরাধ ইচ্ছাকৃতভাবে সংঘটিত হলে এবং কোন রূপ সন্দেহ কিংবা অন্য কোন কারণে কিসাস কার্যকর করা সম্ভবপর না হলে অথবা অপরাধীর স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধ প্রমাণিত হলে কিংবা আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির ওয়ারিছ ও আক্রমণকারীর মধ্যে মালের বিনিময়ে সমঝোতা হলে দিয়াত বা সমঝোতার অর্থ কেবল অপরাধীর ওপরই বর্তাবে। তবে অপ্রাপ্ত বয়স্ক ও পাগলদের অপরাধের দিয়াত পুরোই তাদের বংশের লোকদের ওপর আরোপিত হবে। ১২৩

টিকাঃ
১২৩. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.২৫৫-৬; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১৭৭; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ৩০০-১; আল-বহুতী, কশশাফ, খ.৬, পৃ.৬২

📘 ইসলামের শাস্তি আইন > 📄 জনপদবাসী

📄 জনপদবাসী


যদি কোন জনপদে কিংবা কোন সামষ্টিক মালিকানাভুক্ত জায়গায় কোন মরদেহ পাওয়া যায়; কিন্তু খুনী চিহ্নিত করা যাচ্ছে না; তবে নিহত ব্যক্তির অভিভাবকরা উক্ত জনপদ বা জায়গার মালিকদের প্রতি হত্যার নিসবত করল, এমতাবস্থায় পূর্বোল্লেখিত শপথের নিয়ম পালনের পর জনপদবাসী বা জায়গার মালিকদের ওপর দিয়াত ওয়াজিব হবে। ১৩৫

টিকাঃ
১৩৫. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.২৯১-৩; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১৭৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00