📘 ইসলামের শাস্তি আইন 📄 প্রত্যঙ্গের দিয়াত অঙ্গের দিয়াতের মধ্যে শামিল হবে

📄 প্রত্যঙ্গের দিয়াত অঙ্গের দিয়াতের মধ্যে শামিল হবে


কোন ব্যক্তি অপর কারো অঙ্গের প্রত্যঙ্গসমূহ কর্তন বা ভাঙ্গার পর সংশ্লিষ্ট অঙ্গটি কর্তন করলে বা ভেঙ্গে ফেললে বা অকেজো করে দিলে অপরাধীর ওপর কেবল অঙ্গের জন্য নির্ধারিত দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে। ১০৫ যেমন কেউ কারো প্রথমে হাতের আঙ্গুল কর্তন করল, অতঃপর হাত কর্তন করল, এরূপ অবস্থায় পৃথক পৃথকভাবে দিয়াত ধার্য হবে না; বরং হাতের জন্য নির্ধারিত দিয়াত প্রদানই বাধ্যতামূলক হবে।

টিকাঃ
১০৫. আল-কাসানী, বদাই, খ.৭, পৃ. ৩২৪

ফন্ট সাইজ
15px
17px