📘 ইসলামের শাস্তি আইন > 📄 অমুসলিমের দিয়াতের পরিমাণ

📄 অমুসলিমের দিয়াতের পরিমাণ


মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সকলের রক্তের মূল্য সমান। তাদের দিয়াতের পরিমাণের মধ্যে কোন প্রভেদ নেই। ৪৫ আল্লাহ তা'আলা বলেন, و إن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله. সাথে চুক্তিবদ্ধ (অমুসলিম) সম্প্রদায়ের লোক হয় তবে তার পরিবারকে দিয়াত প্রদান করা বিধেয়।" ৪৬ এ আয়াতের মধ্যে মুসলিম ও অমুসলিমের মধ্যে কোন ধরনের পার্থক্য করা ছাড়াই সব ধরনের হত্যার জন্য দিয়াত প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। এ থেকে জানা যায় যে, প্রত্যেকের বেলায় একই রূপ বিধান প্রযোজ্য হবে। হযরত 'আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : دية اليهودي و النصراني و كل ذمي مثل دية المسلم .
অমুসলিম নাগরিকের দিয়াত মুসলিমের দিয়াতের মতই।" ৪৭ বর্ণিত রয়েছে যে, হযরত 'আমর ইবন উমাইয়‍্যাহ আদ-দমরী (রা) চুক্তিবদ্ধ দুজন অমুসলিমকে হত্যা করেছিলেন। এ প্রেক্ষিতে তাদের দুজনের জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুজন স্বাধীন মুসলমানের দিয়াত প্রদানের নির্দেশ দিয়েছিলেন। ৪৮ ইমাম যুহরী (রহ) বলেন: "রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), হযরত আবূ বাকর (রা), উমার (রা) ও 'উছমান (রা) প্রত্যেকেই যিম্মী (অমুসলিম নাগরিক)-কে মুসলিমের সমপরিমাণ দিয়াত প্রদানের নির্দেশ দিয়েছিলেন।" ৪৯

টিকাঃ
৪৫. এটা হানাফীগণের অভিমত। ইমাম যুহরী, শা'বী ও ইব্রাহীম (রহ) প্রমুখ তাবি'ঈও এ মত পোষণ করেন। তবে অন্যান্য ইমামগণের মতে- অমুসলিমের দিয়াত মুসলিমের অর্ধেক। (ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩১২; আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৬, পৃ.৮৪-৫; শাফি'ঈ, আল-উম্ম, খ.৭, পৃ.৩৩৮-৯) তাঁদের দলীল হল: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন - دية المعاهد نصف دية المسلم الحر - "চুক্তিবদ্ধ অমুসলিমের দিয়াত স্বাধীন মুসলিমের দিয়াতের অর্ধেক।" (আবু দাউদ, (কিতাবুদ দিয়াত), হা.নং : ৪৫৮৩; আত্ তাবারানী, আল-মু'জামুল আওসাত, হা.নং : ৭৫৮২) অন্য হাদীসে বলা হয়েছে, دية عقل الكافر نصف دية عقل المؤمن - "কাফিরের দিয়াত মু'মিনের দিয়াতের অর্ধেক।" (তিরমিযী, (কিতাবুদ দিয়াত), হা.নং : ১৪১৩)
৪৬. আল-কুর'আন, ৪ (সূরা আন-নিসা'): ৯২
৪৭. 'আবদুর রাযযাক, আল-মুছান্নাফ, হা.নং : ১৮৪৯৪
৪৮. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৬, পৃ.৮৫; আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.২৫৫
৪৯. আল বায়হাকী, আস-সুনান আল-কুবরা, হা.নং: ১৬১৩২; তাবারী, জামি'উল বয়ান, খ.৫, পৃ.২১৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00