📄 কিসাসের পরিবর্তে দিয়াত
নিহত ব্যক্তির ওয়ারিছরা কিংবা আহত ব্যক্তি নিজেই কিসাসের পরিবর্তে দিয়াত নিতে সম্মত হলে অথবা দু'পক্ষের মধ্যে দিয়াতের ওপর সমঝোতা হলে দিয়াত বাধ্যতামূলক হয়। আর যে সব ক্ষেত্রে কিসাস কার্যকর করা নিষিদ্ধ (যেমন-পুত্র হত্যার পরিবর্তে হত্যাকারী পিতার কিসাস) সে সব অবস্থায়ও দিয়াত বাধ্যতামূলক হবে।
📄 ভুলবশত হত্যা ও যখম
প্রায় ইচ্ছাকৃত হত্যা ও ভুলবশত হত্যা এবং ভুলবশত যখমের জন্য দিয়াত বাধ্যতামূলক হবে। কারণবশত হত্যা এবং যখমের জন্যও দিয়াত প্রযোজ্য হবে। তাছাড়া গায়র মুকাল্লাফ থেকে কোন ধরনের হত্যাকাণ্ড কিংবা কিসাসযোগ্য অপরাধ সংঘটিত হলেও দিয়াত বাধ্যতামূলক হবে।