📘 ইসলামের শাস্তি আইন > 📄 ক্ষমা

📄 ক্ষমা


আহত ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে দিলেও কিসাস রহিত হয়ে যায়। তবে আহত ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে দেয়ার পর যখমের প্রতিক্রিয়ায় মারা গেলে ক্ষমা কার্যকর হবে না; কিসাস অনিবার্য হবে। কারণ কিসাস গ্রহণ ওয়ারিছদের অধিকার। তাই আহত ব্যক্তির ক্ষমা প্রদানে তাদের অধিকার রহিত হবে না। ১৪৩ তবে আহত ব্যক্তির ওয়ারিছরা অপরাধীকে ক্ষমা করে দেয়ার পর আহতের মৃত্যু হলে এই ক্ষমা কার্যকর হবে। ১৪৪

টিকাঃ
১৪৩. এটা ইমাম আবূ হানীফা (রহ)-এর অভিমত। অন্যান্য ইমামগণের মতে-ক্ষমা করে দেয়ার পর যখমের প্রতিক্রিয়ায় মারা গেলেও ক্ষমা কার্যকর হবে। (আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.৩০, পৃ. ১৭৯-১৮০)
১৪৪. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৬, পৃ.১৫৪-৫; আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.২৪৯; মুল্লা খসরু, দুরারুল হুক্কাম, খ.২, পৃ.১০০; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮

📘 ইসলামের শাস্তি আইন > 📄 সমঝোতা

📄 সমঝোতা


আহত ব্যক্তি কিংবা তার মারা যাবার পর তার ওয়ারিছরা যখমকারীর সাথে অর্থের বিনিময়ে সমঝোতা করলেও কিসাস রহিত হয়ে যায়।

📘 ইসলামের শাস্তি আইন > 📄 সংশ্লিষ্ট অঙ্গ না থাকা

📄 সংশ্লিষ্ট অঙ্গ না থাকা


আক্রমণকারী আহত ব্যক্তির যে অঙ্গে যখম করেছে, সে নির্দিষ্ট অঙ্গ আক্রমণকারীর না থাকলেও কিসাস রহিত হয়ে যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00