📘 ইসলামের শাস্তি আইন > 📄 হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারিছদের ক্ষমা

📄 হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারিছদের ক্ষমা


নিহত ব্যক্তির ওয়ারিছরা কিসাসের অধিকারী। তারা ইচ্ছে করলে তাদের এ অধিকার ত্যাগ করে হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে। তারা সকলেই কিংবা তাদের কেউ হত্যাকারীকে ক্ষমা করলে কিসাস রহিত হয়ে যায়। হযরত আনাস ইবনু মালিক (রা) বলেছেন, ما رأيت رسول الله صلى الله عليه و سلم رفع إليه شيئ فيه قصاص إلا أمر بالعفو فيه.- "রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কিসাসের কোন মামলা উত্থাপিত হলেই আমি দেখেছি যে, তিনি তা ক্ষমা করে দেয়ার পরামর্শ দিয়েছেন।" ۱۳۹
তবে নিহত ব্যক্তির ওয়ারিছরা ছাড়া সরকার, বিচারক বা অন্য কেউ ক্ষমা করলে তা কার্যকর হবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে, ক্ষমাকারী ওয়ারিছকে বালিগ ও সুস্থ বিবেক-বুদ্ধিসম্পন্ন হতে হবে। নাবালিগ ও পাগলের ক্ষমা ধর্তব্য হবে না। তাদের অভিভাবক তাদের প্রতিনিধিরূপে গণ্য হবে এবং সে তাদের পক্ষ থেকে অধিকার প্রয়োগ বা ত্যাগ করতে পারবে। ১৪০
নিহতের ওয়ারিছদের মধ্যে সকলেই হত্যাকারীকে ক্ষমা করলে দিয়াত আরোপিত হবে না। তবে তাদের কেউ ক্ষমা না করলে সে তার অংশমত দিয়াত লাভ করবে। এ বিষয়ে কারো দ্বিমত নেই। হযরত 'উমার (রা), ইবনু মাস'উদ (রা) ও ইবনু 'আব্বাস (রা) প্রমুখ থেকে বর্ণিত আছে যে, তাঁরা একজন ওয়ারিছের ক্ষমা করার ক্ষেত্রে অন্যান্য ওয়ারিছের জন্য-যারা ক্ষমা করে নি, দিয়াত নির্ধারণ করেছেন। ১৪১ হত্যাকারী একাধিক হলে এবং তাদের একজনকে ক্ষমা করা হলে কেবল ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির কিসাস রহিত হবে এবং অন্যদের কিসাস বহাল থাকবে।

টিকাঃ
১৩৯. আবু দাউদ, (কিতাবুদ দিয়াত), হা.নং: ৪৪৯৭; নাসাঈ, আস-সুনান আল- কুবরা, (কিতাবুল কাসামাহ), হা.নং: ৬৯৮৬
১৪০. আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.৩০, পৃ.১৮২
১৪১. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ. ২৪৭

📘 ইসলামের শাস্তি আইন > 📄 অর্থের বিনিময়ে নিহত ব্যক্তির ওয়ারিছদের সাথে সমঝোতা

📄 অর্থের বিনিময়ে নিহত ব্যক্তির ওয়ারিছদের সাথে সমঝোতা


নিহত ব্যক্তির ওয়ারিছরা হত্যাকারীর সাথে অর্থের বিনিময়ে সমঝোতা করলেও কিসাস রহিত হয়ে যায়। সমঝোতার অর্থের পরিমাণ দিয়াতের চাইতে কমও হতে পারে, বেশিও হতে পারে। আল্লাহ তা'আলা বলেন, فمن عفي له من أخيه شيئ فاتباع بالمعروف و أداء إليه بإحسان. করে দেয়া হলে ন্যায়নীতির অনুসরণ করা ও সততার সাথে তার দেয় আদায় করা বিধেয়। "১৪২

টিকাঃ
১৪২. আল-কুর'আন, ২ (সূরা আল-বাকারাহ): ১৭৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00