📄 অঙ্গহানি করা (إتلاف عضو)
অর্থাৎ কারো কোন অঙ্গ কেটে ফেলা বা বিচ্ছিন্ন করে ফেলা যেমন- হাত, পা, হাত-পায়ের আঙ্গুল, নখ, জিহ্বা, গুপ্তাঙ্গ, অণ্ডকোষ, কান, ঠোঁট ইত্যাদি কেটে ফেলা, দাঁত উপড়িয়ে ফেলা, চোখের ভ্রূ, দাড়ি ও মাথার চুল উপড়িয়ে ফেলা ইত্যাদি।
📄 যখম করা (الجرح)
মাথা বা মুখমণ্ডল ছাড়া শরীরের যে কোন জায়গায় আঘাত করে স্থায়ী বা অস্থায়ী যে কোন প্রকার ক্ষতচিহ্ন সৃষ্টি করা হলে তা 'যখম' রূপে গণ্য হবে।
📄 মুখমণ্ডলে আঘাত করা বা মাথা ফাটানো (الشجاج)
কোন ব্যক্তি কারো মুখে বা মাথায় অঙ্গহানি কিংবা অঙ্গের কর্মক্ষমতা নষ্ট করে দেওয়ার পর্যায়ে পড়ে না- এ ধরনের কোন আঘাত করলে তা এ পর্যায়ের অপরাধ রূপে গণ্য হবে।
📄 অঙ্গের কর্মক্ষমতা নষ্ট করে দেওয়া (إزالة معاني الأعضاء)
যেমন শ্রবণশক্তি, দর্শন শক্তি, বাকশক্তি, স্বাদ আস্বাদন শক্তি, ঘ্রাণশক্তি, চলৎশক্তি ও ধারণশক্তি ইত্যাদি নষ্ট করে দেয়া।