📄 কিসাসের দাবীদার হত্যাকারীর সন্তান কিংবা তার অধঃস্তন ব্যক্তি না হওয়া
কিসাসের দাবীদাররা হত্যাকারীর সন্তান কিংবা অধঃস্তন ব্যক্তি হলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে না। কেননা ইতঃপূর্বে উল্লেখ করা হয়েছে যে, সন্তান-হত্যার বদলায় পিতার মৃত্যুদণ্ড হবে না। অনুরূপভাবে সন্তান-হত্যায় অন্যদের সাথে পিতা শরীক থাকলেও কোন হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে না। ৭৪
টিকাঃ
৭৪. আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.৩৩, পৃ.২৬৯