📘 ইসলামের শাস্তি আইন > 📄 বিষপান করিয়ে হত্যা করা

📄 বিষপান করিয়ে হত্যা করা


বিষ পান করানোর মাধ্যমে হত্যা করা হলেও হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে। বর্ণিত রয়েছে যে, খাইবার অভিযান কালে এক ইয়াহুদী নারী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বিষমিশ্রিত বকরী আহার করতে দিয়েছিল। বিষক্রিয়া থেকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রক্ষা পেলেও তাঁর সাহাবী বিশর ইবন বারা' (রা) নিহত হন। হত্যার অপরাধে উক্ত নারীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। অনুরূপভাবে ধ্বংসাত্মক কোন বস্তু পান করানো বা খাওয়ানোর মাধ্যমে অথবা এ জাতীয় কোন উপাদানের ঘ্রাণ ছড়িয়ে হত্যা করা হলেও হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে, যদি এ সব বস্তুতে সচরাচর মৃত্যু ঘটে থাকে。

টিকাঃ
৪৫. আল-হাদ্দাদী, আল-জাওহারাহ, খ.২, পৃ. ১২০; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ২১২
৪৬. আবূ দাউদ, (কিতাবুদ দিয়াত), হা.নং: ৪৫১২

📘 ইসলামের শাস্তি আইন > 📄 যাদু করে হত্যা করা

📄 যাদু করে হত্যা করা


যাদু করে হত্যা করলেও হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে, যদি উক্ত যাদুতে সচরাচর লোকজন মারা যায়। আর যে যাদুতে সচরাচর লোকজন মারা যায় না- এ ধরনের যাদুতে কেউ মারা গেলে হত্যাকারীর ওপর দিয়াত বাধ্যতামূলক হবে。

টিকাঃ
৪৭. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ২১২-৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00