📄 বন্দী করে অনাহারে কিংবা প্রচণ্ড শীত বা তাপের মধ্যে ফেলে রেখে হত্যা করা
কোন ব্যক্তিকে বন্দী করে অনাহারে রাখা হল কিংবা পানি পান থেকে বারণ করা হল অথবা প্রচণ্ড শীত বা উত্তাপের মধ্যে ফেলে রাখা হল। ফলে অনাহারে বা পিপাসায় কিংবা প্রচণ্ড ঠাণ্ডা বা তাপে তার মৃত্যু হল। এ ক্ষেত্রে হানাফীগণের মধ্যে ইমাম আবূ ইউসূফ (রহ) ও মুহাম্মাদ (রহ) প্রমুখের মতে অপরাধীর ওপর দিয়াত বাধ্যতামূলক হবে এবং মালিকী ইমামগণের মতে তার মৃত্যুদণ্ড হবে। শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের মতে যে পরিমাণ সময় অভুক্ত রাখলে বা পিপাসার্ত থাকলে অথবা বিবস্ত্র অবস্থায় শীত বা সূর্যের তাপের মধ্যে ফেলে রাখলে সাধারণত মারা যাওয়ার আশঙ্কা থাকে, সে পরিমাণ সময় অতিবাহিত হবার পর মারা গেলে অপরাধীর মৃত্যুদণ্ড হবে。
📄 শ্বাপদ বা সর্পসঙ্কুল স্থানে নিক্ষেপ করে হত্যা করা
কোন ব্যক্তিকে শ্বাপদ বা সর্পসঙ্কুল স্থানে বেধে ফেলা রাখা হল। এরপর কোন হিংস্র প্রাণি এসে তাকে হত্যা করে ফেলল বা কোন সাপ এসে তাকে দংশন করল এবং এর ফলে সে মারা গেল। এরূপ অবস্থায় অপরাধীর মৃত্যুদণ্ড হবে。
টিকাঃ
৪৩. শাফি'ঈ, আল-উম্ম, খ.৬, পৃ.৭; আল-হাদ্দাদী, আল-জাওহারাহ, খ.২, পৃ. ১২০; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ২১১
৪৪. আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.৩২, পৃ.৩৪১; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ২১২