📘 ইসলামের শাস্তি আইন > 📄 আগুনে নিক্ষেপ করে হত্যা করা

📄 আগুনে নিক্ষেপ করে হত্যা করা


কেউ কোন ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করে হত্যা করলে, যা থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয়, তা হলে নিক্ষেপকারীর মৃত্যুদণ্ড হবে। তাকে আগুন থেকে আহত অবস্থায় উদ্ধারের পর বিছানায় শায়িতাবস্থায় মারা গেলেও নিক্ষেপকারীর মৃত্যুদণ্ড হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, من حرق - حرقناه - “যে ব্যক্তি আগুনে জ্বালিয়ে মারবে, আমরাও তাকে জ্বালিয়ে মারব।” অনুরূপভাবে কোন ব্যক্তিকে উত্তপ্ত গরম পানিতে নিক্ষেপ করে হত্যা করা হলেও হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে।

📘 ইসলামের শাস্তি আইন > 📄 পানিতে ডুবিয়ে হত্যা করা

📄 পানিতে ডুবিয়ে হত্যা করা


কোন ব্যক্তিকে হাত-পা বেধে পুকুর, নদী বা সমুদ্রের গভীর পানিতে নিক্ষেপ করে হত্যা করা হলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, من غرق غرقناه - “যে ব্যক্তি ডুবিয়ে মারবে, আমরাও তাকে ডুবিয়ে মারব।” তবে যে পরিমাণ পানিতে পতিত হলে সাধারণত মৃত্যুর আশঙ্কা থাকে না এবং সাঁতার কেটে উদ্ধার পাওয়া সম্ভব (যদি সে সাঁতার জানে), সে পরিমাণ পানিতে কোন ব্যক্তিকে নিক্ষেপ করা হলে এবং তার মৃত্যু হলে নিক্ষেপকারীর ওপর দিয়াত বাধ্যতামূলক হবে。

টিকাঃ
৩৭. আল বায়হাকী, আস-সুনান আল-কুবরা, হা.নং: ১৫৭৭১
৩৮. শাফি'ঈ, আল-উম্ম, খ.৬, পৃ.৭; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১০৯; আল-হাদ্দাদী, আল-জাওহারাহ, খ.২, পৃ.১১৯; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ২১০
৩৯. বায়হাকী, আস-সুনান আল-কুবরা, হা.নং: ১৫৭৭১
৪০. শাফি'ঈ, আল-উম্ম, খ.৬, পৃ.৭; আল-হাদ্দাদী, আল-জাওহারাহ, খ.২, পৃ. ১২০; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ২১১

📘 ইসলামের শাস্তি আইন > 📄 উচ্চ স্থান থেকে নিক্ষেপ করে হত্যা করা

📄 উচ্চ স্থান থেকে নিক্ষেপ করে হত্যা করা


উচ্চ স্থান (যেমন পাহাড়ের চূড়া বা ছাদ বা উঁচু দেয়াল), যা থেকে নিক্ষিপ্ত হলে সচরাচর বেঁচে থাকা সম্ভব নয়, সেখান থেকে কেউ কোন ব্যক্তিকে নিক্ষেপ করে হত্যা করলে নিক্ষেপকারীর মৃত্যুদণ্ড হবে。

টিকাঃ
৪১. তদেব

📘 ইসলামের শাস্তি আইন > 📄 মাটিতে জীবন্ত পুঁতে হত্যা করা

📄 মাটিতে জীবন্ত পুঁতে হত্যা করা


মাটিতে জীবন্ত পুঁতে হত্যা করা হলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে。

টিকাঃ
৪২. আল-ফাতাওয়া আল-হিন্দিয়‍্যাহ, খ.৬, পৃ.৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00