📘 ইসলামের শাস্তি আইন 📄 রাজস্ব ও সাদকাহ ফেরত দান

📄 রাজস্ব ও সাদকাহ ফেরত দান


সন্ত্রাসীরা জনগণ থেকে রাজস্ব ও সাদকাহর অর্থকড়ি সংগ্রহ করলে তা হবে লুটের সম্পদের মত। এগুলোর ক্ষতিপূরণ তাদের দিতে হবে। পক্ষান্তরে বিদ্রোহীরা তাদের কর্তৃত্বাধীন এলাকা থেকে যে রাজস্ব, যাকাত ও সাদকাহ সংগ্রহ করবে তা ন্যায়সঙ্গত বিবেচিত হবে। বিদ্রোহীদের ওপর বিজয় লাভের পর সরকার তাদের সংগৃহীত সে সব সম্পদের ক্ষতিপূরণ চাইতে পারবে না এবং দাতাদের কাছ থেকে পুনরায় তা আদায় করতে পারবে না。

টিকাঃ
৪৪. যায়ল'ঈ, তাবয়ীন, খ.১, পৃ.২৭৩-৪; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.২, পৃ.২৩৯-৪০; ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৬, পৃ.১০৫

ফন্ট সাইজ
15px
17px