📄 ইচ্ছাকৃতভাবে হত্যা করা
সন্ত্রাসীদেরকে লড়াইয়ে ইচ্ছাকৃতভাবে হত্যা করা বৈধ।
📄 পলায়নকারীদের ধাওয়া করা
পলায়নকারী সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে তাদের সাথে লড়াই করা জায়িয।
📄 জানমালের ক্ষতিপূরণ আদায় করা
লড়াইয়ের সময় সন্ত্রাসীরা জান-মালের যে ক্ষতি সাধন করবে, তাদের সে সবের ক্ষতিপূরণ দিতে হবে। পক্ষান্তরে বিদ্রোহীদের বেলায় তা প্রযোজ্য নয়।
যদি বিদ্রোহীরা লড়াইরত অবস্থায় নিরপরাধ কোন লোকের সম্পদ নষ্ট করে তা হলে বিদ্রোহীদেরকে তার ক্ষতিপূরণ দিতে হবে না। কেননা তারা তো তা নিজেদের ধারণা ও ব্যাখ্যা অনুযায়ী তা নিজেদের জন্য হালাল জেনেই ধ্বংস করেছে। উপরন্তু, তাদের ওপর ক্ষতিপূরণ দানের বাধ্যবাধকতা আরোপ করা হলে তারা সরকারের আনুগত্যে ফিরে আসতে চাইবে না; বরং আমরণ অপরাধ প্রবণতায় লিপ্ত থাকবে। তবে শাফি'ঈগণের একটি মত অনুসারে, তাদেরকে ধ্বংসকৃত মালের ক্ষতিপূরণ দিতে হবে। কেননা তারা যেহেতু অন্যায়ভাবেই অপরের সম্পদ নষ্ট করেছে তাই তাদেরকে তার ক্ষতি পূরণ দিতে হবে। যেমন- যুদ্ধাবস্থা ছাড়া অন্য সময় ধ্বংস করলে তার ক্ষতিপূরণ দিতে হয়।
যদি বিদ্রোহকারীরা তাওবা করে সরকারের আনুগত্যে ফিরে আসে, তা হলে লোকদের থেকে ছিনিয়ে নেয়া সম্পদ তাদের হাতে মজুদ থাকলে তা ফিরিয়ে নেয়া হবে। তবে যা তারা নষ্ট কিংবা খরচ করে ফেলেছে, তার জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে না, যদিও তারা ধনী হয়।
অনুরূপভাবে যদি বিদ্রোহীরা লড়াইরত অবস্থায় নিরপরাধ কোন লোককে হত্যা করে, এর জন্য তাকে হত্যা করা যাবে না। তবে যুদ্ধাবস্থা ছাড়া অন্য সময় কোন বিদ্রোহী যদি কোন নিরপরাধ লোককে হত্যা করে, তাহলে তাকে কিসাসের আওতায় হত্যা করা হবে। কেননা এ রূপ অবস্থায় প্রকাশ্য অস্ত্র প্রদর্শন করে বিপর্যয় সৃষ্টি করার ক্ষেত্রে তার উদাহরণ ডাকাতের মতোই। তবে কারো কারো মতে, এ রূপ অবস্থায়ও তাকে হত্যা করা ওয়াজিব হবে না। ইবনু কুদামার মতে এটিই বিশুদ্ধ অভিমত।" হযরত 'আলী (রা) থেকে বর্ণিত, তিনি إِنْ شِئْتُ أَنْ أَعْفُوَ وَ إِنْ شِئْتُ اسْتَقْدَتُ - "আমি চাইলে তাদেরকে হত্যা করতে পারি, চাইলে তাদের থেকে কিসাসও গ্রহণ করতে পারি।"
টিকাঃ
৩৭. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ১৮১; আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ. ৮০, ১৪১; আল-মাওয়ার্দী, আল-আহকামুস সুলতানিয়্যাহ, পৃ.৭৭; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ.১১৩; আর-রুহায়বানী, মাতালিব.., খ.৬, পৃ.২৭০
৩৮. আস-সারাখসী, আল-মাবসূত খ.১০, পৃ. ১২৮
৩৯. আল-জুমাল, ফুতুহাত...খ. ৫, পৃ.১১৭; আল-বুজায়রমী, তুহফাতুল হাবীব, খ.৪, পৃ.২৩৫; আল- আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ.১১৩
৪০. আস-সারাখসী, আল-মাবসূত খ.১০, পৃ. ১৩১; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ.২৯৫-৬; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.১, পৃ.৯
৪১. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.১, পৃ.১
৪২. বাইহাকী, আস-সুনান আল-কুবরা', হা.নং: ১৫৮৩৮, ১৬৫৩৬; শাফি'ঈ, আল-মুসনাদ, খ.১, পৃ.২১২
📄 কারাদণ্ড প্রদান
সন্ত্রাসী বন্দীদেরকে পবিত্র ও সংশোধন করার উদ্দেশ্যে একটি যৌক্তিক সময় পর্যন্ত কারারুদ্ধ করে রাখা জায়িয। পক্ষান্তরে সরকারের প্রতি পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলে বিদ্রোহীদেরকে ছেড়ে দিতে হয়。
টিকাঃ
৪৩. আল-বুজায়রমী, তুহফাতুল হাবীব, খ.৪, পৃ.২৩৫; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ.১১৬