📘 ইসলামের শাস্তি আইন > 📄 বাড়ি-ঘর না জ্বালানো ও সম্পদ নষ্ট না করা

📄 বাড়ি-ঘর না জ্বালানো ও সম্পদ নষ্ট না করা


তাদের বাড়ি-ঘর জ্বালানো যাবে না ও সম্পদ নষ্ট করা যাবে না

📘 ইসলামের শাস্তি আইন > 📄 গাছপালা কেটে না ফেলা

📄 গাছপালা কেটে না ফেলা


তাদের বৃক্ষসমূহ কাটা যাবে না।
সাধারণত বিদ্রোহীদের সম্পদ নষ্ট করা কিংবা বাড়ি-ঘর জ্বালিয়ে ফেলা জায়িয নয়। যুদ্ধ কিংবা কোন প্রয়োজন ছাড়া এ রূপ করা হলে এ জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে যদি লড়াইয়ের সময় যুদ্ধের প্রয়োজনে তাদের কোন ধন-সম্পদ নষ্ট করা হয়, তা হলে এর জন্য তাদেরকে কোন রূপ ক্ষতিপূরণ দিতে হবে না। মাওয়ার্দী বলেন, যুদ্ধের বাইরে নিছক আত্মতৃপ্তি কিংবা প্রতিশোধস্পৃহার পূরণের নিমিত্তেই যদি সম্পদ নষ্ট করা হয়, তবেই ক্ষতিপূরণ দিতে হবে। যদি তাদেরকে দুর্বল করা কিংবা পরাস্ত করার উদ্দেশ্যে সম্পদ নষ্ট করা হয়, তাহলে কোন রূপ ক্ষতিপূরণ দিতে হবে না। বিশিষ্ট ইসলামী আইনতত্ত্ববিদ যায়ল'ঈ ও ইবনু নুজায়মের মতে, যদি লড়াইয়ের উদ্দেশ্যে তাদের দলবদ্ধভাবে বের হবার আগে কিংবা তাদের শৌর্যবীর্য খর্ব হয়ে যাওয়ার পরেই যদি সম্পদ নষ্ট করা হয়, তা হলেই ক্ষতিপূরণ দিতে হবে।

টিকাঃ
৩৪. মাওস্'আতুল ফিকহিয়‍্যাহ, খ.৮, পৃ.১৪৩
৩৫. আল-মাওয়ার্দী, আল-আহকামুস সুলতানিয়‍্যাহ, পৃ.৭৭
৩৬. যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ.২৯৬; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১৫৩-৪;

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00