📄 তাদের স্ত্রী ও সন্তান-সন্ততিকে বন্দী না করা
তাদের স্ত্রী ও সন্তান-সন্ততিকে বন্দী করা যাবে না。
টিকাঃ
২৯. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.১৪১; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১৫২; আর-রুহায়বানী, মাতালিব, খ.৬, পৃ.২৬৯; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.৯; আল-খারাশী, শারহু মুখতাছারি খলীল, খ.৮, পৃ.৬০
📄 অমুসলিমদের সাহায্য না নেয়া
তাদেরকে দমন করার জন্য অমুসলিমের সাহায্য নেয়া যাবে না।
অধিকাংশ ইমামের মতে, মুসলিম বিদ্রোহীদেরকে দমন করার জন্য অমুসলিমদের সাহায্য নেয়া জায়িয নয়। কেননা বিদ্রোহীদের সাথে লড়াইয়ের উদ্দেশ্য হল তাদেরকে দমন করা মাত্র; তাদেরকে হত্যা করা উদ্দেশ্য নয়। তাদের বিরুদ্ধে লড়াইয়ে অমুসলিমদেরকে নিয়োজিত করা হলে বিদ্রোহীদের নিহত হবার আশংকা বেশি। তবে অমুসলিমদের সাহায্য নেবার মত কোন রূপ পরিস্থিতি সৃষ্টি হলে তাদেরকে বিদ্রোহীদের দমনে নিয়োজিত করা না জায়িয হবে না, যদি তাদের আচরণ সংযত রাখা সম্ভব হয়। আর যদি তাদের আচরণ সংযত রাখা সম্ভব না হয়, তা হলে কোনভাবে তাদের সাহায্য নেয়া জায়িয হবে না।
টিকাঃ
৩০. ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১৫২; ইবনু মুফলিহ, আল-ফুরূ', খ.৬, পৃ.১৫৫; আল-খারাশী, শারহু মুখতাহারি খলীল, খ.৮, পৃ.৬০; আল-মাওয়ার্দী, আল-আহকামুস সুলতানিয়্যাহ, পৃ.৭৫
📄 মালের বিনিময়ে চুক্তি না করা
মালের বিনিময়ে চুক্তি করা যাবে না।”
টিকাঃ
৩১. আল-কাসানী, বদাই,খ.৭, পৃ.১৪১; ইবনু নুজায়ম, আল-বাহরুর রাইক, খ.৫, পৃ.১৫২; শায়খী যাদাহ, মাজমাউল আনহুর, খ.১, পৃ.৬৩৮; আল-মাওয়ার্দী, আল-আহকামুস সুলতানিয়্যাহ, পৃ.৭৫
📄 প্রচণ্ড ধ্বংসাত্মক ভারী অস্ত্র ব্যবহার না করা
তাদের ওপর প্রচণ্ড ধ্বংসাত্মক ভারী অস্ত্র ব্যবহার করা যাবে না।