📘 ইসলামের শাস্তি আইন > 📄 লড়াই করার শর্তাবলী

📄 লড়াই করার শর্তাবলী


যদি বিদ্রোহীরা সমঝোতায় না আসে তাহলে তাদের সাথে লড়াই করা জায়িয হবে, যদি তারা
১. নিরীহ ও নিরাপরাধ লোকদের অধিকারসমূহ নষ্ট করে
২. তাদের কারণে অমুসলিমদের সাথে যুদ্ধে ব্যাঘাত ঘটে।
৩. রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নেয়
৪. আবশ্যকীয় পাওনা (যেমন- যাকাত, উশর ও রাজস্ব প্রভৃতি) পরিশোধ করা থেকে বিরত থাকে,
৫. প্রকাশ্যে ইমামের আনুগত্য ত্যাগ করে বিরোধিতার ঘোষণা দেয়।
৫. লড়াই ছাড়া অন্য কোন সহজ উপায়ে তাদেরকে দমন করা সম্ভব না হয় এবং
৬. তাওবা করে সরকারের আনুগত্যে ফিরে না আসে।
তবে বিশিষ্ট ইসলামী আইনতত্ত্ববিদ রামালীর মতে, বিদ্রোহীরা সমঝোতায় না আসলে যে কোন অবস্থায় তাদের সাথে লড়াই করা ওয়াজিব হবে। কেননা সশস্ত্র অবস্থায় বিদ্রোহকে জিইয়ে রাখা হলে সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং নিত্যনতুন এমন বিপর্যয় সৃষ্টি হতে থাকবে, যা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে。

টিকাঃ
২১. এটা 'আল্লামা মাওয়ার্দীর অভিমত। (আল-মাওয়ার্দী, আল-আহকামুস সুলতানিয়্যাহ, পৃ.৭৪)
২২. আল-বুজায়রমী, তুহফাতুল হাবীব, খ.৪, পৃ.২২৮; আল-মাওয়ার্দী, আল-আহকামুস সুলতানিয়‍্যাহ, পৃ.৭৪; আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.৮, পৃ.১৪০
২৩. আর-রামালী, তুহফাতুল মুহতাজ, খ.৯, পৃ. ৭১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00