📘 ইসলামের শাস্তি আইন > 📄 সাহাবীগণের প্রতি বিদ্বেষ পোষণ করা

📄 সাহাবীগণের প্রতি বিদ্বেষ পোষণ করা


সাহাবীগণের প্রতিও বিদ্বেষ পোষণ করা ঈমানের পরিপন্থী। কেউ যদি দীনের কারণে (অর্থাৎ তাদের মাধ্যমে দীনের শক্তি বৃদ্ধি পেয়েছিল, দীন বিজয় লাভ করেছিল) তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তা হলে সে কাফির হয়ে যাবে। আর নিছক ব্যক্তিগত কারণেও তাঁদের প্রতি বিদ্বেষ রাখা সমীচীন নয়। এর জন্য গুনাহগার হতে হবে。

টিকাঃ
৫৮. আস-সুবকী, আল-ফাতাওয়া, খ.২, পৃ.৫৭৫-৬

📘 ইসলামের শাস্তি আইন > 📄 কুফরীর ওপর সন্তুষ্ট থাকা

📄 কুফরীর ওপর সন্তুষ্ট থাকা


নিজের বা অপরের কুফরী অবস্থানের ওপর সন্তুষ্ট থাকাও ঈমানের পরিপন্থী। অতএব কেউ নিজের বা অপরের কুফরী কর্মের ওপর সন্তুষ্ট থাকলে কিংবা কেউ অপর কারো কুফরীর ওপর অটল থাকা কামনা করলে সে কাফির হয়ে যাবে。

টিকাঃ
৫৯. ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১৩১; ইবনু ফারহুন, তাবছিরাতুল হুক্কাম, খ.২, পৃ.২৭৭; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, খ.২, পৃ.২৫৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00