📄 সর্বজন বিদিত ও অকাট্যভাবে প্রমাণিত হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করা
সর্বজন বিদিত ও অকাট্যভাবে প্রমাণিত হারাম (যেমন- যিনা, মদ্যপান, যাদু ও সুদ প্রভৃতি) কোন বিষয়কে কেউ হালাল বলে বিশ্বাস করলে সেও কাফির হয়ে যাবে。
টিকাঃ
৫৪. আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ. ১১৭; আল-মওয়াক, আত-তাজ.., খ.৮, পৃ. ৩৭১
৫৫. আল-বহুতী, কাশশাফ, খ.৬, পৃ.১৭১; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ. ১১৭; আর-রামালী, নিহায়াতুল মুহতাজ, খ.৭, পৃ.৪১৫
৫৬. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ. ২১-২; ইবনু তাইমিয়্যাহ, আল-ফাতাওয়া আল-কুবরা, খ.৩, পৃ.৪৩৫
📄 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিংবা তাঁর প্রদর্শিত কোন বিধানের প্রতি বিদ্বেষ পোষণ করা
কেউ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিংবা তাঁর প্রদর্শিত জীবন ব্যবস্থা বা কোন সর্বসম্মত বিধানের প্রতি বিদ্বেষ পোষণ করলে সেও কাফির হয়ে যাবে。
টিকাঃ
৫৭. ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৬, পৃ.১৩৬; ইবনু মুফলিহ, আল-ফুরূ', খ.১৬৪
📄 সাহাবীগণের প্রতি বিদ্বেষ পোষণ করা
সাহাবীগণের প্রতিও বিদ্বেষ পোষণ করা ঈমানের পরিপন্থী। কেউ যদি দীনের কারণে (অর্থাৎ তাদের মাধ্যমে দীনের শক্তি বৃদ্ধি পেয়েছিল, দীন বিজয় লাভ করেছিল) তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তা হলে সে কাফির হয়ে যাবে। আর নিছক ব্যক্তিগত কারণেও তাঁদের প্রতি বিদ্বেষ রাখা সমীচীন নয়। এর জন্য গুনাহগার হতে হবে。
টিকাঃ
৫৮. আস-সুবকী, আল-ফাতাওয়া, খ.২, পৃ.৫৭৫-৬
📄 কুফরীর ওপর সন্তুষ্ট থাকা
নিজের বা অপরের কুফরী অবস্থানের ওপর সন্তুষ্ট থাকাও ঈমানের পরিপন্থী। অতএব কেউ নিজের বা অপরের কুফরী কর্মের ওপর সন্তুষ্ট থাকলে কিংবা কেউ অপর কারো কুফরীর ওপর অটল থাকা কামনা করলে সে কাফির হয়ে যাবে。
টিকাঃ
৫৯. ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১৩১; ইবনু ফারহুন, তাবছিরাতুল হুক্কাম, খ.২, পৃ.২৭৭; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, খ.২, পৃ.২৫৭