📘 ইসলামের শাস্তি আইন 📄 কুর’আনকে অবিশ্বাস করা

📄 কুর’আনকে অবিশ্বাস করা


পবিত্র কুর'আন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ আসমানী গ্রন্থ। এটি সবধরনের পরিবর্তন থেকে সুরক্ষিত রয়েছে এবং কিয়ামাত পর্যন্ত পূর্ণ সংরক্ষিত অবস্থায় বিদ্যমান থাকবে। অতএব, সম্পূর্ণ কুর'আনকে কিংবা তার অংশবিশেষকে এমন কি কুর'আনের একটি শব্দ বা একটি অক্ষরকেও কেউ অবিশ্বাস করলে, মিথ্যা বলে ধারণা করলে, সে কাফির হয়ে যাবে। অনুরূপভাবে কুর'আনের কোন বক্তব্যকে বিশ্বাস না করলে বা প্রত্যাখ্যান করলে অথবা তার কোন বিধি-বিধানে সন্দেহ পোষণ করলে সেও কাফির হয়ে যাবে। তদুপরি কেউ কুর'আনের অলৌকিকত্বে বিশ্বাস না করলে, কুর'আনের প্রতিদ্বন্দ্বিতা সম্ভব মনে করলে এবং কুর'আনে সংযোজন-বিয়োজন যুক্তিযুক্ত মনে করলে সেও কাফির ও মুরতাদ হয়ে যাবে。

টিকাঃ
৫৩. শায়খী যাদাহ, মাজমা'.., খ.১, পৃ.৬৯৩; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১৩১

📘 ইসলামের শাস্তি আইন 📄 দীনের স্পষ্ট ও সুপরিচিত কোন বিষয়কে অস্বীকার করা

📄 দীনের স্পষ্ট ও সুপরিচিত কোন বিষয়কে অস্বীকার করা


দীনের যে কোন অকাট্য ও সর্বজন পরিচিত বিধানকে (যেমন নামায, রোযা, যাকাত, হজ্জ ও জিহাদ প্রভৃতি) কেউ মেনে না নিলে অথবা অস্বীকার করলে সে কাফির ও মুরতাদ হয়ে যাবে।

📘 ইসলামের শাস্তি আইন 📄 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শানের পরিপন্থী কোন বিষয়ের ওপর বিশ্বাস রাখা

📄 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শানের পরিপন্থী কোন বিষয়ের ওপর বিশ্বাস রাখা


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে কেউ ভণ্ড, প্রতারক, সন্ত্রাসী, মূর্খ ও মিথ্যাবাদী মনে করলে সেও কাফির হয়ে যাবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শানের পরিপন্থী কোন দোষ বা গুণ (যেমন- রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে আল্লাহর মনুষ্যরূপ মনে করা, তাঁকেও আল্লাহ তা'আলার জন্য সুনির্দিষ্ট গুণ ও বৈশিষ্ট্যসমূহের ধারক মনে করা এবং গুণে ও বৈশিষ্ট্যে সাধারণ মানুষ মনে করা) বিশ্বাস করলে সেও কাফির হয়ে যাবে।

📘 ইসলামের শাস্তি আইন 📄 সর্বজন বিদিত ও অকাট্যভাবে প্রমাণিত হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করা

📄 সর্বজন বিদিত ও অকাট্যভাবে প্রমাণিত হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করা


সর্বজন বিদিত ও অকাট্যভাবে প্রমাণিত হারাম (যেমন- যিনা, মদ্যপান, যাদু ও সুদ প্রভৃতি) কোন বিষয়কে কেউ হালাল বলে বিশ্বাস করলে সেও কাফির হয়ে যাবে。

টিকাঃ
৫৪. আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ. ১১৭; আল-মওয়াক, আত-তাজ.., খ.৮, পৃ. ৩৭১
৫৫. আল-বহুতী, কাশশাফ, খ.৬, পৃ.১৭১; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ. ১১৭; আর-রামালী, নিহায়াতুল মুহতাজ, খ.৭, পৃ.৪১৫
৫৬. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ. ২১-২; ইবনু তাইমিয়্যাহ, আল-ফাতাওয়া আল-কুবরা, খ.৩, পৃ.৪৩৫

ফন্ট সাইজ
15px
17px