📄 পুরুষ হওয়া
হানাফীগণের মতে, ধর্মান্তরের শাস্তি- মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ধর্মান্তরকারীকে পুরুষ হতে হবে। ধর্মান্তরের জন্য নারীকে হত্যা করা যাবে না; বরং তাকে বন্দী করে রাখা হবে, যে যাবত না সে তাওবা করে। তবে অন্যান্য মাযহাবের ইমামগণের মতে, পুরুষদের মত ধর্মত্যাগী নারীদের জন্যও একই বিধান প্রযোজ্য হবে। তাঁদের দলীল হল: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, من بدل دينه فاقتلوه - "যে তার ধর্মকে পরিবর্তন করল, তাকে তোমরা হত্যা কর।" এ হাদীসে পুরুষ ও নারীর মধ্যে কোন পার্থক্য করা হয় নি। অতএব, ধর্মত্যাগ করার ক্ষেত্রে পুরুষদের জন্য যে বিধান প্রযোজ্য হবে, নারীদের জন্যও সে একই বিধান প্রযোজ্য হবে। হযরত জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: উম্মু রুমান (বা মারওয়ান) নাম্নী জনৈকা মহিলার ইসলাম ধর্মত্যাগ করার ঘটনায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশ দান করেন, প্রথমে তাকে ইসলামের প্রতি পুনরায় আহ্বান জানাতে হবে। যদি সে তাওবা করে ফিরে আসে, তা হলে তো ভালই। অন্যথায় তাকে হত্যা করা হবে।" তবে মহিলা যদি যোদ্ধা কিংবা বুদ্ধিজীবী হয়, তা হলে ইমামগণের সর্বসম্মত মতানুসারে তাকে হত্যা করা যাবে। তবে হানাফীগণের মতে, এ হত্যা তার ধর্মত্যাগের কারণে নয়; বরং বিপর্যয় সৃষ্টির অপপ্রয়াস চালানোর কারণেই。
টিকাঃ
৩৯. আস-সারাখসী, আল-মাবসূত, খ.১০, পৃ.১০৯; আল-কাসানী, বদা'ই, খ.৭,পৃ. ১৩৪-৫; শাফি'ঈ, আল-উম্ম, খ.১, পৃ. ২৯৪; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৬
৪০. সহীহ বুখারী, (কিতাবুল জিহাদ), হা.নং: ২৮৫৪, (কিতাবু ইস্তিতাবাতিল মুরতাদ্দীন), হা.নং : ৬৫২৪
৪০. আল বায়হাকী, আস-সুনান আল-কুবরা, হা.নং: ১৬৬৪৩; দারুকুতনী, আস-সুনান, (কিতাবুল হুদূদ), হা.নং: ১২২; ইবনু হাজর, তালখীহ, (কিতাবুর রিদ্দাহ), হা.নং: ১৭৪
৪১. আস-সারাখসী, আল-মাবসূত, খ.১০, পৃ.১০৯-১০
📄 প্রাপ্ত বয়স্ক হওয়া
ধর্মান্তরের শাস্তি কার্যকর করার জন্য ধর্মান্তরকারীকে প্রাপ্তবয়স্ক হতে হবে। যে সব ইমাম অপ্রাপ্ত বয়স্কের ধর্মান্তরকে হদ্দযোগ্য ধর্মত্যাগ রূপে গণ্য করেন, তাদের দৃষ্টিতেও এ শাস্তি কার্যকর করা যাবে না, যে যাবত না সে বালিগ হবে। ইমাম শাফি'ঈ (রহ) বলেন, বালিগ হবার আগে কেউ ঈমান এনে আবার বালিগ হবার আগেই কিংবা বালিগ হবার পর ধর্মত্যাগ করল, অতঃপর বালিগ হবার পর তাওবাও করল না, তাকে হত্যা করা যাবে না। কারণ, সে বালিগ অবস্থায় ঈমানদার ছিল না। তবে তাকে পুনরায় ঈমানের পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হবে。
টিকাঃ
৪২. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.২৪; আস-সারাখসী, আল-মাবসূত, খ.১০, পৃ.১২৩; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ.২৯২-৩
৪৩. শাফি'ঈ, আল-উম্ম, খ.৬, পৃ.১৭২
📄 সুস্থ বিবেকসম্পন্ন হওয়া
ধর্মান্তরের শাস্তি কার্যকর করার জন্য ধর্মান্তরকারীকে সুস্থ বিবেকসম্পন্ন হতে হবে।
📄 স্বেচ্ছায় ধর্মান্তর করা
ধর্মান্তরের শাস্তি কার্যকর করার জন্য ধর্মান্তরকারীকে কারো কোন জবরদস্তি ছাড়া স্বেচ্ছায় ধর্মত্যাগ করতে হবে।