📘 ইসলামের শাস্তি আইন 📄 শাস্তি কার্যকর করার সময়

📄 শাস্তি কার্যকর করার সময়


রুগ্ন ও মাতাল অবস্থায় হদ্দ কার্যকর করা বিধেয় নয়। মাদকের নেশা কেটে যাওয়ার পর এবং মাদক সেবনকারীর সুস্থ হবার পর হদ্দ কার্যকর করতে হবে। অন্যথায় শাস্তির উদ্দেশ্য ব্যাহত হবে। তদুপরি মাতাল অবস্থায় বিবেক-বুদ্ধি হারিয়ে ফেলার কারণে শাস্তির ব্যথাও তার কাছে কম অনুভূত হবে। অধিকাংশ ইমামের মতে, জ্ঞান ফিরে আসার আগে হদ্দ প্রয়োগ করা হলে জ্ঞান ফিরে আসার পর পুনরায় হদ্দ কার্যকর করতে হবে। তবে কারো কারো মতে, পুনরায় হদ্দ প্রয়োগ করার প্রয়োজন নেই। তবে বিশুদ্ধতম অভিমত হল, যদি মনে করা হয় যে, বেত্রাঘাতের ফলে সে যথার্থ শিক্ষাই পেয়েছে, তাহলে পুনরায় হদ্দ প্রয়োগ করার প্রয়োজন নেই। অন্যথায় পুনরায় হদ্দ প্রয়োগ করতে হবে。

টিকাঃ
৪৮. এটা ইমাম শাফি'ঈ ও আহমাদ (রহ) প্রমুখের এক একটি মত হিসেবে বর্ণিত।
৪৯. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৪, পৃ.১৩; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৪০; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ. ১৬০; আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১০, পৃ.১৭

ফন্ট সাইজ
15px
17px