📘 ইসলামের শাস্তি আইন > 📄 ইচ্ছাকৃতভাবে মদ সেবন করতে হবে

📄 ইচ্ছাকৃতভাবে মদ সেবন করতে হবে


যদি কেউ অনন্যোপায় হয়ে তৃষ্ণা বা ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে মদ সেবন করে, তার জন্যও হদ্দ প্রযোজ্য হবে না। আল্লাহ তা'আলা বলেন, فمن - اضطر غير باغ و لا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. "তবে যে ব্যক্তি অনন্যোপায়; কিন্তু বিদ্রোহী বা অবাধ্যাচারী নয় তার হারাম দ্রব্য গ্রহণে কোন পাপ হবে না। আল্লাহ তা'আলা ক্ষমাশীল ও পরম দয়ালু।" অনুরূপভাবে যদি কেউ একান্ত চাপে পড়ে বাধ্য হয়েই মাদক সেবন করে, তার ওপরও হদ্দ কার্যকর করা যাবে না, তবে চাপ প্রয়োগের বিষয়টি প্রমাণিত হতে হবে। আল্লাহ তা'আলা বলেন, إلا من أكره - "কিন্তু যাকে বল প্রয়োগে বাধ্য করা হয় (সে শাস্তিযোগ্য নয়)। "

টিকাঃ
৩৪. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৪, পৃ.৩২; আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ. ১৭৮; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৩৮
৩৫. আল-কুর'আন, ২ (আল-বাকারাহ): ১৭৩; ১৬ (আন-নাহল): ১১৫
৩৬. আল-কুর'আন, ১৬ (আন-নাহল): ১০৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00