📄 সাক্ষ্য প্রত্যাহার
মিথ্যা অভিযোগ আরোপের বিষয়টি সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সাব্যস্ত হবার পর যদি হদ্দ কার্যকর করার আগেই সাক্ষীরা সকলেই কিংবা প্রয়োজনীয় সংখ্যক সাক্ষীরা তাদের সাক্ষ্য প্রত্যাহার করে নেয়, তাহলেও হদ্দ রহিত হয়ে যাবে।
📄 অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি
যিনার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি অভিযোগটিকে সত্য হিসেবে মেনে নিলেও অভিযোগ আরোপের শাস্তি রহিত হয়ে যাবে।
📄 অভিযুক্ত ব্যক্তির দাবী না থাকা
অধিকাংশ ইমামের মতে, যিনার অভিযোগ আরোপ যেহেতু বান্দাহর হকের সাথে জড়িত ব্যাপার, তাই অভিযোগকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি নিয়ম মাফিক বিচারের দাবী না করলে অভিযোগকারীর ওপর কাযাফের শাস্তি বর্তাবে না। তবে হানাফীগণের মতে, এ ধরনের অভিযোগ আরোপে যেহেতু বান্দাহর হকের সাথে আল্লাহর হকও জড়িত রয়েছে, তাই অভিযোগকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তির বিচারের দাবী না থাকলেও অভিযোগকারী কাযাফের শাস্তি থেকে রেহাই পাবে না; প্রশাসন রাষ্ট্রের জনস্বার্থে তাকে শাস্তি দেবে。
টিকাঃ
৪৬. শাফি'ঈ, আল-উম্ম, খ.৫, পৃ.৩০৫, খ.৮, পৃ. ৩১২; আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ.৮৩; আল-হাদ্দাদী, আল-জাওহারাহ, খ.২, পৃ.১৫৮; ইবনু মুফলিহ, আল-ফুরূ', খ.৫, পৃ.৫১৫