📄 সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া
অভিযুক্ত ব্যক্তিকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। পাগল কিংবা মাতালের প্রতি যিনার অভিযোগ আরোপ করা হলে তাও কাযাফের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হবে না।
📄 পবিত্র চরিত্রের অধিকারী হওয়া
অভিযোগ আরোপকারীর ওপর হদ্দ কার্যকর করতে হলে অভিযুক্ত ব্যক্তিকে পবিত্র ও সৎ চরিত্রের অধিকারী হতে হবে। কোন ব্যক্তি যিনা করেছে তা যদি তার স্বীকারোক্তি কিংবা সাক্ষ্যপ্রমাণ দ্বারা সুপ্রমাণিত হয়, তাহলে এমন ব্যক্তির বিরুদ্ধে কেউ পরবর্তীকালে সুনির্দিষ্টভাবে কিংবা অনির্দিষ্টভাবে কোন যিনার অভিযোগ তুললে তা কাযাফের আওতায় শাস্তিযোগ্য হবে না। অনুরূপভাবে কেউ যদি পিতৃ পরিচয়হীন সন্তান-সন্ততি বিশিষ্টা কোন মহিলার বিরুদ্ধে যিনার অভিযোগ তোলে তার ওপরও হদ্দ কার্যকর করা যাবে না। উল্লেখ্য যে, কেউ যদি কোন পবিত্র চরিত্রের লোকের বিরুদ্ধে যিনার অভিযোগ তোলে এবং অপবাদকারীর ওপর হদ্দ কার্যকর করার পূর্বেই যদি প্রমাণিত হয় যে, সে পরে যিনা করেছে, তাহলেও অভিযোগকারীর ওপর হদ্দ প্রয়োগ করা যাবে না। তবে তা'যীরের আওতায় শাস্তি দেয়া যাবে।
টিকাঃ
৩১. আল-কাসানী, বাদাই, খ.৭, পৃ.৪০-৪১; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ.২০০; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৩, পৃ. ৩৭৫; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.৭৬-৭৭