📘 ইসলামের শাস্তি আইন 📄 ইসলামী রাষ্ট্রের নাগরিক হওয়া

📄 ইসলামী রাষ্ট্রের নাগরিক হওয়া


হদ্দ কার্যকর করতে হলে অভিযোগ আরোপকারীকে মুসলিম কিংবা ইসলামী রাষ্ট্রের স্থায়ী নাগরিক হতে হবে। অমুসলিম রাষ্ট্রের নাগরিকের ওপর 'কাযাফ'- এর হদ্দ প্রয়োগ করা যাবে না। তবে রাষ্ট্রীয় আইনে সে শাস্তিযোগ্য হবে।

টিকাঃ
২১. আস-সারাখসী, আল-মাবসূত, খ.১, ৪৭; আল-কাসানী, বদাই, খ.৭, পৃ.৪০; হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.১, পৃ. ১২০-১; আর-রামালী, নিহায়াতুল মুহতাজ, খ.৭, পৃ.৪৩৫-৬

📘 ইসলামের শাস্তি আইন 📄 বাকশক্তিসম্পন্ন হওয়া

📄 বাকশক্তিসম্পন্ন হওয়া


হানাফীগণের মতে, অভিযোগ আরোপকারীকে বাকশক্তি সম্পন্ন হতে হবে। কোন বোবা লোকের ওপর হদ্দ প্রয়োগ করা যাবে না。

টিকাঃ
২২. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, ৪৭; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, ৪৬-৭

📘 ইসলামের শাস্তি আইন 📄 নিষেধাজ্ঞা সম্পর্কে জ্ঞান থাকা

📄 নিষেধাজ্ঞা সম্পর্কে জ্ঞান থাকা


শাফি'ঈগণের মতে, অভিযোগ আরোপকারীর 'কাযাফ'-এর নিষেধাজ্ঞা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। নতুন মুসলিম হবার কারণে কিংবা মুসলিম সমাজ থেকে দূরে অবস্থানের কারণে কেউ যদি কাযাফের নিষেধাজ্ঞা সম্পর্কে অজ্ঞতার দাবী করে এবং তার সত্যতাও মিলে, তাহলে তার ওপর হদ্দ প্রয়োগ করা যাবে না。

টিকাঃ
২৩. আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ.১৩৫;

📘 ইসলামের শাস্তি আইন 📄 অভিযুক্ত ব্যক্তির অনুমতি না থাকা

📄 অভিযুক্ত ব্যক্তির অনুমতি না থাকা


শাফি'ঈগণের মতে, হদ্দ কার্যকর করার জন্য অভিযোগ আরোপের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির অনুমতি না থাকা শর্ত। যদি কেউ অভিযুক্ত ব্যক্তির অনুমতি নিয়েই তার বিরুদ্ধে যিনার অভিযোগ তোলে, তাহলে তার ওপরও হদ্দ প্রয়োগ করা যাবে না。

টিকাঃ
২৪. হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.৯, পৃ. ১২০-১

ফন্ট সাইজ
15px
17px