📘 ইসলামের শাস্তি আইন 📄 মানব অপহরণ

📄 মানব অপহরণ


যদি কেউ অপর কোন মানুষকে - ছোট হোক বা বড় - অপহরণ করে নিয়ে গিয়ে কোন কাজে খাটায়, তা হলে তাকে তার কাজের যথাযথ পারিশ্রমিক আদায় করে দিতে হবে। আর যদি কোন কাজে না খাটিয়ে কেবল আটকে রাখা হয়, তাহলেও যেহেতু অপহরণকারী তার উপার্জনের মূল্যবান সময় নষ্ট করেছে, তাই তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে।
যদি অপহৃত ব্যক্তি অপহরণকারী কাছে থাকা কালে কোন কারণে নিহত হয় কিংবা হিংস্র কোন প্রাণীর আঘাতে বা সাপের দংশনে মারা যায় অথবা দেয়াল বা ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়, তাহলে অপহরণকারীকে তার রক্তপণ আদায় করতে হবে। যদি হঠাৎ কিংবা জ্বরে মারা যায়, তাহলে তার রক্তপণ আদায় করতে হবে না।
যদি কেউ কোন মহিলাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তাহলে অপহরণকারী ওপর যিনার হদ্দ কার্যকর করতে হবে। অধিকন্তু তাকে মহিলাটির যথাযোগ্য মাহর সমপরিমাণ জরিমানা আদায় করতে হবে।

টিকাঃ
১৭. তবে শাফি'ঈগণের বিশুদ্ধ মতানুযায়ী তার ক্ষতিপূরণ দিতে হবে না। (ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৫, পৃ.১৭৫; আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যা, খ.১৩, পৃ. ৩৭)
১৮. এটা হানাফী ইমামগণের অভিমত। শাফি'ঈগণের মতে, এ ধরনের কোন অবস্থায় রক্তপণ আদায় করতে হবে না। (যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১৬৬; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.১০,পৃ. ৩৭০; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৫, পৃ.১৭৫)
১৯. আল-মাওস্ 'আতুল ফিকহিয়‍্যা, খ.৩১, পৃ.১৪৮

ফন্ট সাইজ
15px
17px