📄 ওয়াক্ফ সম্পত্তি
কেউ যদি জনকল্যাণে ওয়াকফকৃত কোন সম্পদ -যা বসবাসের ঘরও হতে পারে, এমন কি মসজিদও হতে পারে- জোর করে দখল করে (যেমন কেউ মসজিদকে নিজের ঘর বানিয়ে নিল), তা হলে তা যতদিন তার দখলে ছিল ততদিনের জন্য তাকে ভাড়া দিতে হবে।
📄 ইয়াতীম ও ইয়াতীমের সম্পদ
কোন ইয়াতীমকে তার কোন আত্মীয়-স্বজন যদি বেশ কিছু দিন ধরে অন্যায়ভাবে তার কোন নিজস্ব কাজে খাটায়, তা হলে বালিগ হবার পর তাকে তার কাজের মজুরী দিতে হবে, যদি তাকে প্রদত্ত খোর-পোষ তার মজুরীর সমান না হয়। অনুরূপভাবে ইয়াতীমের সম্পদ কেউ অন্যায়ভাবে জবরদখল করে রেখে তা লাভজনক খাতে বিনিয়োগ করতে বাধা দিলে কিংবা নিজে অন্যায়ভাবে ভোগ করলে তার ক্ষতিপূরণ বা বিনিময় পরিশোধ করতে হবে। এ কারণেই ইয়াতীমের মা যদি তার নতুন স্বামীর সাথে তার ইয়াতীম বাচ্চার ঘরেই বসবাস করে তা হলে স্বামীকে ঐ ঘরের ভাড়া দিতে হবে।
📄 আর্থিক উপকার লাভের উদ্দেশ্যে নির্মিত ঘর
আর্থিক উপকার লাভের উদ্দেশ্য কেউ কোন ঘর তৈরি করলে কিংবা ক্রয় করলে কেউ যদি তা জোর করে দখল করে নেয়, তা হলে ছিনিয়ে নেবার ফলে ঐ ঘরের মালিক যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তা তাকে পুষিয়ে দিতে হবে।
টিকাঃ
১৬. শায়খী যাদাহ, মাজমা'.., খ.২, পৃ. ৪৬৭; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৬, পৃ. ২০৬-৭