📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপহরণকৃত বস্তুর আর্থিক মূল্য থাকা

📄 অপহরণকৃত বস্তুর আর্থিক মূল্য থাকা


বস্তুর আর্থিক মূল্য থাকার অর্থ হল তা এমন হওয়া যা কেউ নষ্ট করলে কিংবা ক্ষতিগ্রস্ত করলে তার মূল্য পরিশোধ করা ওয়াজিব হয়। অতএব যে সব বস্তুর কোন মূল্য নেই (মৃত প্রাণী ও রক্ত প্রভৃতি) তা কেউ অপহরণ করলে তার ক্ষতিপূরণ দিতে হবে না।

📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপহরণকৃত সম্পদ শার‘ঈভাবে ভোগ বা ব্যবহারের উপযোগী হওয়া

📄 অপহরণকৃত সম্পদ শার‘ঈভাবে ভোগ বা ব্যবহারের উপযোগী হওয়া


শরী'আতের দৃষ্টিকোণ থেকে যে সব বস্তু ভোগ করা বা ব্যবহার করা হারাম (যেমন- শূকর, মাদক দ্রব্য, মৃত প্রাণী ও অশ্লীল বই-পুস্তক) তা কেউ অপহরণ করলে তার ক্ষতিপূরণ দিতে হবে না।

📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপহরণকৃত মাল অপরের দখলভুক্ত হওয়া

📄 অপহরণকৃত মাল অপরের দখলভুক্ত হওয়া


অপহরণকৃত মাল অপরের দখলভুক্ত অর্থাৎ মালিকানাভুক্ত কিংবা আমানত বা দায়িত্বাধীন থাকতে হবে। দখলবিহীন বা মালিকানাহীন কোন মাল কেউ অপহরণ করলে তার এ কাজ শাস্তিযোগ্য অপহরণ বলে গণ্য হবে না। কারণ এতে কারো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবার আশংকা নেই।

📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপহরণকৃত বস্তু সাধারণভাবে সকলের জন্য বৈধ না হওয়া

📄 অপহরণকৃত বস্তু সাধারণভাবে সকলের জন্য বৈধ না হওয়া


অপহরণকৃত মাল যদি এমন কোন বস্তু হয় যা ব্যবহার করা সকলের জন্য সাধারণভাবে বৈধ (যেমন- পানি, আগুন বা ঘাস প্রভৃতি), তাহলে ক্ষতিপূরণ দিতে হবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00