📘 ইসলামের শাস্তি আইন 📄 ডাকাত আক্রান্ত ব্যক্তির রক্তসম্পর্কীয় আত্মীয় হবে না

📄 ডাকাত আক্রান্ত ব্যক্তির রক্তসম্পর্কীয় আত্মীয় হবে না


ডাকাত যদি আক্রান্ত ব্যক্তির রক্তসম্পর্কীয় কোন ঘনিষ্ঠ আত্মীয় (যেমন- পিতা, দাদা, ছেলে, নাতি ও ভাই প্রভৃতি) হয়, তা হলে তার ওপর হদ্দ কার্যকর করা যাবে না। কারণ, এ সব আত্মীয়ের মধ্যে যেহেতু একে অপরের কাছে প্রবেশ করার ক্ষেত্রে এবং পরস্পরের সম্পদ ভোগ করার বেলায় বাড়তি কিছু সুযোগ পেয়ে থাকে, তাই এর ফলে তাদের ডাকাতির ক্ষেত্রে একটি সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। অধিকন্তু ডাকাতির কারণে তাদের ওপর হদ্দ কার্যকর হলে তাতে তাদের আত্মীয়তার সম্পর্কও নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ডাকাতদের মধ্যে কোন একজন আক্রান্ত ব্যক্তির রক্তসম্পর্কীয় কোন ঘনিষ্ঠ আত্মীয় হলে অবশিষ্ট ডাকাতদের ওপরও হদ্দ কার্যকর করা বাধ্যতামূলক হবে না। এটা হানাফী স্কুলের অধিকাংশ ইমামের অভিমত। তবে অন্যান্য মাযহাবের ইমামগণের মতে অবশিষ্ট ডাকাতদের ওপর হদ্দ কার্যকর করতে হবে।

টিকাঃ
১৯. আল-কাসানী, বদা'ই, খ. ৭, পৃ. ৯২
২০. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. আল-কাসানী, বদা'ই, খ. ৭, পৃ. ৯২; ইবনু কুদামা, আল-মুগনী, খ.৯, পৃ. ১৩১

ফন্ট সাইজ
15px
17px