📘 ইসলামের শাস্তি আইন 📄 মুসলিম বা যিম্মী হতে হবে

📄 মুসলিম বা যিম্মী হতে হবে


আক্রান্ত ব্যক্তি মুসলিম কিংবা ইসলামী রাষ্ট্রের স্থায়ী অমুসলিম নাগরিক হলেই কেবল ডাকাতদের ওপর হদ্দ কার্যকর করা যাবে। যদি আক্রান্ত ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারী কিংবা কোন চুক্তির ভিত্তিতে সাময়িকভাবে অনুপ্রবেশকারী অমুসলিম হয়, তা হলে ডাকাতদের ওপর হদ্দ কার্যকর করা যাবে না; তবে তা'যীরের আওতায় আদালতের সুবিবেচনা অনুযায়ী শাস্তি দেয়া যাবে।

📘 ইসলামের শাস্তি আইন 📄 সম্পদের ওপর তাদের যথার্থ মালিকানা থাকতে হবে

📄 সম্পদের ওপর তাদের যথার্থ মালিকানা থাকতে হবে


লুটকৃত সম্পদের ওপর আক্রান্ত ব্যক্তির বিশুদ্ধ মালিকানা থাকতে হবে কিংবা তার আমানতদার বা দায়িত্বশীল হতে হবে। যদি লুটকৃত সম্পদের ওপর আক্রান্ত ব্যক্তির মালিকানা বা দখল স্বত্ব বিশুদ্ধ না হয় (যেমন চুরিকৃত মালের ওপর চোরের অধিকার), তা হলেও ডাকাতের ওপর হদ্দ কার্যকর করা যাবে না।

টিকাঃ
১৮. আল-কাসানী, বদা'ই, খ. ৭, পৃ. ৯১

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية