📘 ইসলামের শাস্তি আইন > 📄 করায়ত্তকৃত মাল চোর কর্তৃক পুরোপুরি নিজের দখলভুক্ত হওয়া

📄 করায়ত্তকৃত মাল চোর কর্তৃক পুরোপুরি নিজের দখলভুক্ত হওয়া


চুরিকৃত মাল সম্পূর্ণরূপে চোরের দখলে যেতে হবে। চোর কর্তৃক সংরক্ষিত স্থান থেকে মাল সরিয়ে নিলে হবে না, সম্পূর্ণরূপে তার দখলভুক্ত হতে হবে। অন্যথায় তা চুরি বলে গণ্য হবে না।

টিকাঃ
৩৯. আস-সারাঙ্গী, আল-মাবসূত, খ.৯, পৃ. ১৩৯, ১৪৭; ইবনু কুদামা, আল-মুগনী, খ.৯, পৃ. ৯৮

📘 ইসলামের শাস্তি আইন > 📄 করায়ত্তকৃত মাল চুরির নিসাব পরিমাণ মূল্যের হওয়া

📄 করায়ত্তকৃত মাল চুরির নিসাব পরিমাণ মূল্যের হওয়া


চুরিকৃত মালের নিসাব পরিমাণ মূল্য হতে হবে। অন্যথায় হদ্দ কার্যকর করা হবে না; তবে তা'যীরের আওতায় শাস্তি কার্যকর করা হবে।

📘 ইসলামের শাস্তি আইন > 📄 করায়ত্তকৃত মাল স্থানান্তরযোগ্য হওয়া

📄 করায়ত্তকৃত মাল স্থানান্তরযোগ্য হওয়া


করায়ত্তকৃত মাল স্থানান্তরযোগ্য হতে হবে। এটা চুরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত। কারণ চুরির অর্থ হল অন্যের সম্পদ সরিয়ে নিজের দখলে নিয়ে যাওয়া। এটা কেবল স্থানান্তরযোগ্য মালের বেলায় সম্ভব। যে সব মাল এক স্থান থেকে সরিয়ে অন্যত্র নেওয়া যায় না, তা চুরি করা যেতে পারে না।

টিকাঃ
৫৩. বিধিবদ্ধ ইসলামী আইন (সংকলন), ঢাকা: ইফাবা, ২০০৪, খ.১, পৃ.৩২১; Siddiqi, Mohammad Iqbal, Penal law of Islam, New Delhi, 1988, P. 38.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00