📘 ইসলামের শাস্তি আইন 📄 চুরির নিষেধাজ্ঞা সম্পর্কে জ্ঞান থাকা

📄 চুরির নিষেধাজ্ঞা সম্পর্কে জ্ঞান থাকা


অধিকাংশ ইমামের নিকট চুরি প্রমাণিত হলে চোরের হাত কাটা হবে, চুরির নিষেধাজ্ঞা সম্পর্কে তার জ্ঞান থাকুক বা না থাকুক- তাতে কোন পার্থক্য হবে না। পক্ষান্তরে শাফি'ঈগণের মতে চুরিকর্মের নিষেধাজ্ঞা সম্পর্কে চোরের জ্ঞান থাকতে হবে। সুতরাং তাঁদের মতে, যার চুরির নিষেধাজ্ঞা সম্পর্কে জ্ঞান নেই- এ ধরনের কেউ চুরি করলে তার জন্য তাকে শাস্তি দেয়া যাবে না। হযরত 'উমার (রা) ও 'উসমান (রা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, لا حد إلا من علمه "হদ্দের শাস্তি বর্তাবে না তবে যারা তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবহিত কেবল তাদের ওপর।” তবে কেউ যদি জানে যে চুরি নিষিদ্ধ, তা হলে এর নির্ধারিত শাস্তি সম্পর্কে তার জ্ঞান না থাকলেও তার ওপর হদ্দ কার্যকর করা হবে। এ ক্ষেত্রে তার জ্ঞান না থাকা হদ্দ রহিতকরণের কারণ হিসেবে বিবেচিত হবে না।

টিকাঃ
১৯. নববী, আল-মাজমু', খ.৭, পৃ.৩৬২; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যা, খ.২৪, পৃ.২৯৭
২০. হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.৯, পৃ.১৫০; রামালী, নিহায়াতুল মুহতাজ, খ.৭,পৃ. ৪৬২; আল-বহুতী, কাশফুল কিনা', খ.৬, পৃ. ১৩০

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية