📘 ইসলামের শাস্তি আইন 📄 অভিভাবকদের অনুপস্থিতি/ অপ্রাপ্ত বয়স্ক হওয়া

📄 অভিভাবকদের অনুপস্থিতি/ অপ্রাপ্ত বয়স্ক হওয়া


কিসাসের ক্ষেত্রে অভিভাবকরা যদি উপস্থিত থাকে, তা হলে দেরী করার সুযোগ নেই। তবে অভিভাবকরা যদি অপ্রাপ্ত বয়স্ক হয় কিংবা অনুপস্থিত থাকে, তাহলেই ছোটরা বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত এবং অনুপস্থিতরা হাজির হওয়া পর্যন্ত কিসাসের বিধানকে বিলম্বে কার্যকর করা যাবে।৬০

টিকাঃ
৬০. আল-মাওসু'আতুল ফিকহিয়‍্যা, খ.১৬, পৃ.২৯৫-৬

📘 ইসলামের শাস্তি আইন 📄 ধর্মত্যাগ

📄 ধর্মত্যাগ


ধর্মত্যাগীদেরকে তাওবার জন্য তিন দিনের সুযোগ দান করা বিধিসম্মত।৬৪ এ সময়ে তাকে বন্দী করে রাখা হবে। যদি সে তাওবা করে ইসলামে ফিরে আসে, তা হলে তাকে ছেড়ে দেয়া হবে। অন্যথায় তাকে হত্যা করা হবে।৬৫

টিকাঃ
৬৪. কারো মতে, এটা ওয়াজিব। কারো মতে, মুস্তাহাব। (আল-জাস্সাস, আহকামুল কুর'আন, দারুল ফিকর, খ.২, পৃ.৪০২-৩)
৬৫. আল-জাস্সাস, আহকামুল কুর'আন, খ.২, পৃ.৪০২-৩; আল-কাসানী, বদা'ই, খ.৭,পৃ.১৩৫

📘 ইসলামের শাস্তি আইন 📄 নেশা

📄 নেশা


নেশাগ্রস্ত ব্যক্তিও মূলত পাগলের মতোই। নেশাগ্রস্ত ব্যক্তির ওপর হদ্দের কার্যকারিতা নেশা থেকে মুক্ত হওয়া পর্যন্ত বিলম্ব করতে হয়। যাতে হদ্দের যে উদ্দেশ্য তা পরিপূর্ণ রূপে অর্জিত হয়। প্রচণ্ড নেশাবস্থায় কিংবা হুঁশ না থাকলে শাস্তির যন্ত্রণা অনেক সময় লঘু মনে হতে পারে। তাই অনেকেই বলেছেন, জ্ঞান ফিরে পাবার আগে যদি নেশাগ্রস্ত ব্যক্তিকে সাজা দেয়া হয়, তা হলে জ্ঞান ফিরে পাবার পর পুনরায় তাকে সাজা দিতে হবে।৬৬

টিকাঃ
৬৬. আল-কাসানী, বদা'ই, খ.৫, পৃ.১১২

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية