📘 ইসলামের শাস্তি আইন > 📄 সাক্ষীদের মৃত্যু বা সাক্ষ্য ফিরিয়ে নেয়া

📄 সাক্ষীদের মৃত্যু বা সাক্ষ্য ফিরিয়ে নেয়া


অপরাধের সাক্ষীরা বিচারকের নিকট সাক্ষ্য দেয়ার আগেই যদি মৃত্যুবরণ করে, তাহলেও হদ্দ কার্যকর করা যাবে না।৩৮ তাছাড়া বিচারের পর শাস্তি কার্যকর করার আগেই যদি সাক্ষীরা সকলেই কিংবা প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী নিজেদের সাক্ষ্য ফিরিয়ে নেয়, তা হলেও হদ্দ কার্যকর করা যাবে না।৩৯

টিকাঃ
৩৮. আল-কাসানী, বদা'ই আস-সনা'ই, খ.৭, পৃ.৩৩,৬৭, ২৩৩
৩৯. ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.২৪-২৫; আল-মাওসু'আতুল ফিকহিয়্যাহ, খ. ২২, পৃ. ১৫১

📘 ইসলামের শাস্তি আইন > 📄 মিথ্যা প্রতিপন্ন করা

📄 মিথ্যা প্রতিপন্ন করা


মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমেও অনেক সময় হদ্দের বিধান রহিত হয়ে পড়ে। যেমন- কোন পুরুষ যদি স্বেচ্ছায় কোন মহিলার সাথে যিনা করার কথা স্বীকার করে, কিন্তু তার ওপর হদ্দ জারি করার আগে মহিলাটি যদি তার কথাকে মিথ্যা বলে দাবী করে, তাহলেও হদ্দ কার্যকর করা যাবে না।৪০

টিকাঃ
৪০. আল-মাওসু'আতুল ফিকহিয়‍্যাহ, খ. ১৭, পৃ. ১৩৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00