📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 অভিনন্দন ও পরিদর্শন

📄 অভিনন্দন ও পরিদর্শন


১. নতুন শিশুর আগমনে পিতামাতাকে অভিনন্দন জানানো হচ্ছে এই শিশু জন্মের সাথে তাদের আনন্দে শরিক হওয়া। অভিনন্দন জ্ঞাপন যে কোন প্রকারে হতে পারে; শিশুর জন্মের জন্য পিতামাতার প্রতি রহমত আসুক -এই কামনা করাই সুন্দর অভিনন্দন।
২. ছেলে সন্তান জন্মের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো এবং মেয়ে হলে না জানানো সম্পূর্ণ ইসলাম বিরোধী আচরণ।
৩. অভিনন্দনের জবাবে ধন্যবাদ জানিয়ে বলতে হবে- "আল্লাহ আপনার প্রতি রহম করুন এবং আপনাকে আরো শিশু সন্তান দিন।"

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 সপ্তম দিনের উৎসব

📄 সপ্তম দিনের উৎসব


শিশুর জন্মের সপ্তম দিবসে পরিবারের পক্ষ থেকে জন্ম উৎসব পালন করা হয়। এই উৎসবের দুটি অংশঃ একটি পশু জবাই করে আকিকা করা এবং শিশুর মস্তক মুণ্ডন করা।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 পশু জবাই করা

📄 পশু জবাই করা


খোদার রহমত কামনা এবং নতুন শিশুকে বালামুছিবত থেকে রক্ষা করার জন্য পরিবারের পক্ষ থেকে পশু জবাই করা হয়। এতে নিম্নোক্ত নিয়মকানুন মানা হয়:
১. এ উপলক্ষে একটি পশু জবাই করা। ভিক্ষার আকারে এর মূল্য দিলে চলবে না।
২. পশুটি ছাগল, ভেড়া, গরু বা মাদী ও পুরুষ উট হতে পারে।
৩. এই জন্তু নির্বাচনের ব্যাপারে কুরবানীর পশুর নির্বাচনের নিয়ম প্রযোজ্য (১১ নং অধ্যায় দেখুন)
৪. পশু জবাইকারী ব্যক্তি বলবে- "বিসমিল্লাহে আল্লাহুম্মা হাজা মিনকা ওয়া আলাইকা" (আল্লাহর নামে জবাই করছি। হে খোদা তোমার হুকুম তামিলের জন্য এটা করছি)।
৫. পশুর রক্ত দিয়ে শিশুর মাথা, দেয়াল বা অন্যকিছু রঞ্জিত করা নিষিদ্ধ।
৬. পশুর গোশত তিন অংশে ভাগ করা উচিত- একাংশ পরিবারের জন্য, অপর দু'অংশ আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং দরিদ্রদের জন্য।
৭. পশুর চামড়া বা মাথা বিক্রি করা অথবা কসাই বা পাচককে ফি হিসেবে দেওয়া যাবেনা।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 শিশুর মস্তক মুণ্ডন

📄 শিশুর মস্তক মুণ্ডন


জন্মের সাতদিন পর শিশুর মস্তক মুণ্ডন করতে হবে। মুণ্ডিত চুল ওজন করে তার সমপরিমাণ রূপা গরিব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা উচিত। একইদিন মস্তক মুণ্ডনের পর সম্ভব হলে শিশুর মাথায় জাফরান ঘষে দিলে ভাল হয়। পরবর্তী পর্যায়ে মেয়েরা যাতে কানে রিং পরতে পারে, সেজন্যে মেয়ে শিশুদের কান-ফোঁড়া করা যেতে পারে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية