📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 ঘোষণা

📄 ঘোষণা


১. যদি এমন ব্যাপার হয় যে, কোন শিশুর জন্মের খবর বন্ধুর কাছে প্রথম নিয়ে যাবার সে-ই মাধ্যম হয়, তাহলে তাকে উদ্যোগ নিয়ে খবরটি তার কাছে পৌঁছে দিতে হবে।
২. মেয়ে শিশুর জন্মের খবর ছেলে সন্তানের জন্মের খবরের ন্যায় স্বাগত জানাতে হবে এবং খোদার শুকরিয়া আদায় করতে হবে।
৩. শিশুর জন্মের পর প্রথম করণীয় হলো : তার কানে আজান পৌঁছে দেয়া।
৪. দ্বিতীয় বিষয়টি (ফরজ না হলেও) হচ্ছে : একটি খেজুর চিবিয়ে চিবিয়ে নরম রস তৈরি করে শিশুর মুখে দেয়া এবং শিশুর জন্য দোয়া করা। এটা 'তাহনিক' নামে পরিচিত এবং রাসূল (সা.) কখনও কখনও এরূপ করেছেন।
৫. শিশুর জন্মের পরপরই যত তাড়াতাড়ি সম্ভব নামকরণ করতে হবে। নামকরণ সম্পর্কে ১৪নং অধ্যায়ে আলোচিত হয়েছে।
৬. শিশুটি যদি উভয় লিঙ্গের হয়, তাহলে এমন নামকরণ করা উচিত, যা ছেলেমেয়ে উভয়ের বেলায় প্রযোজ্য।
৭. মৃত সন্তান প্রসব হলে তার নাম দেওয়ার প্রয়োজন নেই।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 অভিনন্দন ও পরিদর্শন

📄 অভিনন্দন ও পরিদর্শন


১. নতুন শিশুর আগমনে পিতামাতাকে অভিনন্দন জানানো হচ্ছে এই শিশু জন্মের সাথে তাদের আনন্দে শরিক হওয়া। অভিনন্দন জ্ঞাপন যে কোন প্রকারে হতে পারে; শিশুর জন্মের জন্য পিতামাতার প্রতি রহমত আসুক -এই কামনা করাই সুন্দর অভিনন্দন।
২. ছেলে সন্তান জন্মের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো এবং মেয়ে হলে না জানানো সম্পূর্ণ ইসলাম বিরোধী আচরণ।
৩. অভিনন্দনের জবাবে ধন্যবাদ জানিয়ে বলতে হবে- "আল্লাহ আপনার প্রতি রহম করুন এবং আপনাকে আরো শিশু সন্তান দিন।"

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 সপ্তম দিনের উৎসব

📄 সপ্তম দিনের উৎসব


শিশুর জন্মের সপ্তম দিবসে পরিবারের পক্ষ থেকে জন্ম উৎসব পালন করা হয়। এই উৎসবের দুটি অংশঃ একটি পশু জবাই করে আকিকা করা এবং শিশুর মস্তক মুণ্ডন করা।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 পশু জবাই করা

📄 পশু জবাই করা


খোদার রহমত কামনা এবং নতুন শিশুকে বালামুছিবত থেকে রক্ষা করার জন্য পরিবারের পক্ষ থেকে পশু জবাই করা হয়। এতে নিম্নোক্ত নিয়মকানুন মানা হয়:
১. এ উপলক্ষে একটি পশু জবাই করা। ভিক্ষার আকারে এর মূল্য দিলে চলবে না।
২. পশুটি ছাগল, ভেড়া, গরু বা মাদী ও পুরুষ উট হতে পারে।
৩. এই জন্তু নির্বাচনের ব্যাপারে কুরবানীর পশুর নির্বাচনের নিয়ম প্রযোজ্য (১১ নং অধ্যায় দেখুন)
৪. পশু জবাইকারী ব্যক্তি বলবে- "বিসমিল্লাহে আল্লাহুম্মা হাজা মিনকা ওয়া আলাইকা" (আল্লাহর নামে জবাই করছি। হে খোদা তোমার হুকুম তামিলের জন্য এটা করছি)।
৫. পশুর রক্ত দিয়ে শিশুর মাথা, দেয়াল বা অন্যকিছু রঞ্জিত করা নিষিদ্ধ।
৬. পশুর গোশত তিন অংশে ভাগ করা উচিত- একাংশ পরিবারের জন্য, অপর দু'অংশ আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং দরিদ্রদের জন্য।
৭. পশুর চামড়া বা মাথা বিক্রি করা অথবা কসাই বা পাচককে ফি হিসেবে দেওয়া যাবেনা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00