📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 ঈদুল আজহায় করণীয়

📄 ঈদুল আজহায় করণীয়


জিলহজ্ব মাসের ১০ তারিখে কুরবানী দিতে হয় এবং ঈদুল আজহার মেয়াদ তারপর দু'দিন পর্যন্ত থাকে।
১. কেউ হজ্ব পালনরত অবস্থায় থাকলে অথবা হজ্ব না করলেও যে ব্যক্তি 'সাহেবে নিসাব' (যার উপর যাকাত ফরজ) তাকে পশু কুরবানী করতে হবে। কুরবানীর অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট পশু আল্লাহর নামে জবাই করা।
২. কুরানীর জন্য সুস্থ সবল পশু নির্বাচন করতে হবে। যে পশুর কান বা জিহ্বা ক্ষত বিশিষ্ট, যার কান ছেঁড়া অথবা যে পশু পঙ্গু, তা কুরবানীর জন্য নির্বাচন করা যাবেনা। পশুটি ছাগল বা ভেড়া হলে বয়স হতে হবে এক বছরের বেশি। গরু, বা ষাঁড় হলে দু'বছরের বেশি এবং উট বা মাদীউট হলে তার বয়স হতে হবে পাঁচ বছরের বেশি।
৩. কুরবানীর পশু সমপর্যায়মান দানের অর্থের বিনিময়ে বদলানো যায়না।
৪. কুরবানীর পশু গরু, ছাগল, ভেড়া, মহিষ বা উটও হতে পারে। গরু মহিষ বা উট সাতজনে যৌথভাবে দিতে পারে।
৫. ঈদুল আজহা থেকে ফিরে আসার পরপরই কুরবানী করা কর্তব্য। ঈদের আগে কুরবানী দেয়া পরিহার করতে হবে এবং সে কুরবানী হবেনা। নামাজের আগে একটি কুরবানী দিলে নামাজের পর আকেরটি কুরবানী করা যেতে পারে।
৬. কোন ব্যক্তি যদি নিজেই ভাল করে জবাই করতে পারে, তাহলে তার নিজের হাতে পশু জবাই করা উত্তম। নতুবা অন্য কাউকে দায়িত্ব দিতে হবে পশু জবাই করার জন্য।
৭. কুরবানীর পশু জবাই করার ছুরি খুব ধারালো হতে হবে, পশুটিকে কাবামুখী করতে হবে এবং বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবাই করতে হবে।
৮. নিজ বাড়িতেই কুরবানী করা যেতে পারে। ঈদের নামাজের স্থলে কুরবানী করা সম্ভব হলে সেখানেই করা ভাল।
৯. যে ব্যক্তি কুরবানী করবে, সে পশুর অংশ বিশেষ ভক্ষণ বা সংরক্ষণ করতে পারে। তবে বেশির ভাগ অংশ গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা উচিত। এছাড়া আত্মীয়-স্বজনকেও কিয়দংশ বিলিয়ে দেওয়া প্রয়োজন।
১০. ঈদুল আজহার প্রথম দিনসহ ৪ দিন পর্যন্ত কুরবানী করা যেতে পারে।

টিকাঃ
১. ইমাম আবু হানিফার মতে কুরবানীর মেয়াদ তিন দিনে সীমিত।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 ঈদুল ফিতরের জন্য বিশেষ নির্দেশ

📄 ঈদুল ফিতরের জন্য বিশেষ নির্দেশ


১. রমজান মাসের রোজা পালন শেষে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানকে যাকাত বা সাদাকাহ আল ফিতর দিতে হবে।
২. একজন মুসলমানের প্রতিপাল্য অর্থাৎ স্ত্রী ও পুত্র কন্যাদের ফিতরাও তাকে দিতে হবে।
৩. ঈদুল ফিতরের নামাজের আগেই গরিবদের মধ্যে ফিতরা দিতে হবে। এর ফলে গরিব মুসলমানরাও ঈদ উৎসবে শরিক হতে পারবে। তবে যদি কেউ ঈদের নামাজের আগে ফিতরা দেওয়ার কথা ভুলে যায়, তাহলে পরে যত তাড়াতাড়ি সম্ভব এই ফিতরা দিতে হবে।

টিকাঃ
২. আমাদের দেশে এক ছা' অর্থাৎ পৌনে দু'সের গম বা তার মূল্য দেওয়া হচ্ছে ফিতরা। পরিবারের পক্ষ থেকে প্রত্যেক সদস্যের জন্য ফিতরা দিতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00