📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 মুখমন্ডল ও হাত

📄 মুখমন্ডল ও হাত


১. মহিলাদের মুখমণ্ডল পরিচ্ছন্ন রাখতে বিশেষ যত্ন নেয়া উচিৎ।
২. কোন মহিলার মুখমণ্ডলে চুল গজালে এ জন্য তার লজ্জিত হওয়া বা সেগুলো তুলে ফেলার চেষ্টা করা উচিত নয় বা তুলে অন্য মহিলাকে দেবেনা। প্রকৃতির জন্য তার লজ্জিত হওয়ার কোন কারণ নেই।
৩. কোন মহিলা অন্য কোন মহিলাকে উল্কি এঁকে দেবেনা বা নিজে উল্কি আঁকবে না।
৪. কোন মহিলার উচিত হবে না তার ভ্রু তোলা।
৫. নখ বড় করা যাবে না; সেগুলো ঘন ঘন কাটতে হবে।
৬. গৃহের বাইরে মহিলাদের প্রসাধন নিষিদ্ধ, তবে চোখে কাজল দেওয়া যেতে পারে।
৭. সৌন্দর্য বিধানের জন্য দাঁতের অগ্রভাগ সুচালো করা এবং তার মধ্যে ফাঁক রাখার অনুমতি নেই।
৮. মহিলাদের মুখ পরিচ্ছন্ন ও নীরোগ রাখতে হবে।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 প্রসাধনী

📄 প্রসাধনী


১. মহিলারা গৃহাভ্যন্তরেই প্রসাধন করতে পারে; তবে এ সময় কোন আগন্তুক বা গায়ের মহরম পুরুষ থাকলে চলবে না।
২. কোন মহিলা প্রসাধন শোভিত হয়ে প্রসাধনীর গন্ধ দূর না করে তার বাড়ির বাইরে যাওয়া চলবে না। এমন কোন রূপচর্চা করা যাবে না, যাতে পর পুরুষ আকৃষ্ট হয়। কেননা সমাজকে দূষিত করার ধাপ এখান থেকেই শুরু হয়।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 নারী-পুরুষের জন্য সাধারণ নির্দেশ

📄 নারী-পুরুষের জন্য সাধারণ নির্দেশ


১. পাকা চুল কালো ছাড়া যে কোন রং করা যেতে পারে। এক্ষেত্রে পছন্দনীয় রং হচ্ছে উজ্জ্বল লাল ও মেহেদী।
২. মাঝে মাঝে চোখে সুরমা দেয়া যেতে পারে, কেননা এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং চোখকে সৌন্দর্যশালী করে তোলে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00