📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 গোঁফ

📄 গোঁফ


১. গোঁফ খুব বড় হতে দেওয়া উচিত নয়। উপরের ওষ্ঠাধর যাতে দৃশ্যমান হয়, সেজন্য গোঁফ খাট রাখতে হবে।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 সীল মোহরযুক্ত আংটি

📄 সীল মোহরযুক্ত আংটি


১. কোন মুসলমান বিয়ে বা বাগদত্তা না হলেও তার পক্ষে আংটি ব্যবহারের অনুমতি রয়েছে।
২. পুরুষদের জন্য সোনার আংটি পরা নিষিদ্ধ। মূলতঃ মেডিকেল বা ডেন্টাল কারণ ছাড়া পুরুষরা স্বর্ণ ব্যবহার করতে পারবে না।
৩. লোহা ও সোনা ছাড়া যে কোন ধাতু দিয়ে আংটি তৈরি করা যেতে পারে।
৪. আংটি বাম অথবা ডান হাতের আঙ্গুলে ব্যবহার করা যেতে পারে।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 মহিলাদের মেকআপ ও রূপচর্চা

📄 মহিলাদের মেকআপ ও রূপচর্চা


১. কোন রকম পরিবর্তন বা সংযোজন ছাড়াই যেমন আছে তেমন সৌন্দর্য স্বাভাবিকভাবে রেখে দেওয়া উচিত।
২. মহিলারা রূপচর্চা করতে পারে; তবে তা করতে হবে বাড়িতে। একজন মহিলা বাড়িতে তার স্বামীর সামনে নিজেকে সৌন্দর্যময়ী করে তুলতে পারে। মুখমণ্ডলে প্রসাধনী ব্যবহার করে, নিজেকে পরিচ্ছন্ন রেখে এবং আকর্ষণীয় সুগন্ধি ব্যবহারের মাধ্যমে।
৩. মহিলারা মেহেদী দিয়ে তাদের হাত রঞ্জিত করতে পারে।
৪. একজন মহিলা তার মহরম পুরুষ আত্মীয়ের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারে।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ > 📄 চুল

📄 চুল


১. নারীদেরকে তাদের চুল পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত রাখার চেষ্টা করতে হবে। মূলতঃ মহিলাদের চুল হচ্ছে পুরুষের দাঁড়ির ন্যায় সৌন্দর্যের একটি উপকরণ।
২. কোন মহিলার যদি ছোট চুল থাকে, তাহলে তার পরচুলা ব্যবহার করা উচিত নয়। অন্য কোন মহিলা তার মাথায় পরচুলা লাগাতে সাহায্য করতে বললে তার তা প্রত্যাখ্যান করা উচিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00