📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 দাঁড়ি

📄 দাঁড়ি


১. দাঁড়ি একজন পুরুষের মুখমণ্ডলের সৌন্দর্যের উপকরণ। সুতরাং দাঁড়ি কেটে ফেলা উচিত নয়।
২. দাঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত করে রাখতে হবে।
৩. কোন ব্যক্তির তার দাঁড়িতে পাকা চুলের জন্য লজ্জিত হওয়া উচিত নয় এবং সেগুলো তুলে ফেলাও সঙ্গত নয়।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 সুগন্ধি

📄 সুগন্ধি


১. সর্বোত্তম সুগন্ধি হচ্ছে কস্তুরী বা মোশ্ব আঁতর। প্রত্যেক লোককে মাঝে মাঝে সুগন্ধি ব্যবহার করতে হয়। কেউ যদি তাকে সুগন্ধি ব্যবহার করতে দেয়, তাহলে তা গ্রহণ করা উচিত এবং প্রত্যাখ্যান করা উচিত নয়, কেননা এটা এক উত্তম জিনিস।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 গোঁফ

📄 গোঁফ


১. গোঁফ খুব বড় হতে দেওয়া উচিত নয়। উপরের ওষ্ঠাধর যাতে দৃশ্যমান হয়, সেজন্য গোঁফ খাট রাখতে হবে।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 সীল মোহরযুক্ত আংটি

📄 সীল মোহরযুক্ত আংটি


১. কোন মুসলমান বিয়ে বা বাগদত্তা না হলেও তার পক্ষে আংটি ব্যবহারের অনুমতি রয়েছে।
২. পুরুষদের জন্য সোনার আংটি পরা নিষিদ্ধ। মূলতঃ মেডিকেল বা ডেন্টাল কারণ ছাড়া পুরুষরা স্বর্ণ ব্যবহার করতে পারবে না।
৩. লোহা ও সোনা ছাড়া যে কোন ধাতু দিয়ে আংটি তৈরি করা যেতে পারে।
৪. আংটি বাম অথবা ডান হাতের আঙ্গুলে ব্যবহার করা যেতে পারে।

ফন্ট সাইজ
15px
17px