📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 চুল

📄 চুল


১. মাথার চুলের একাংশ ছেঁটে ফেলা এবং আরেকাংশ না ছাঁটা কেশবিন্যাসের ইসলামি নীতি নয়। হয় সব চুল ফেলে দিতে হবে অথবা সব রেখে দিতে হবে।
২. চুলের পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, চুল আঁচড়ানো, তেল ব্যবহার করা, চিরুনী পরিষ্কার রাখা হচ্ছে ইসলামি আচরণ। তবে এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।
৩. কেশবিন্যাসের বিশেষ কোন ইসলামি স্টাইল নেই। তবে মহানবী (সা.) তিন ধরনের কেশবিন্যাস করতেন: ওয়াফরা (কানের নীচ ছাড়িয়ে চুল), লিমমা (কানের লতির নীচ পর্যন্ত চুল) এবং জুম্মা (কাধ পর্যন্ত বিস্তৃত চুল)।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 দাঁড়ি

📄 দাঁড়ি


১. দাঁড়ি একজন পুরুষের মুখমণ্ডলের সৌন্দর্যের উপকরণ। সুতরাং দাঁড়ি কেটে ফেলা উচিত নয়।
২. দাঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত করে রাখতে হবে।
৩. কোন ব্যক্তির তার দাঁড়িতে পাকা চুলের জন্য লজ্জিত হওয়া উচিত নয় এবং সেগুলো তুলে ফেলাও সঙ্গত নয়।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 সুগন্ধি

📄 সুগন্ধি


১. সর্বোত্তম সুগন্ধি হচ্ছে কস্তুরী বা মোশ্ব আঁতর। প্রত্যেক লোককে মাঝে মাঝে সুগন্ধি ব্যবহার করতে হয়। কেউ যদি তাকে সুগন্ধি ব্যবহার করতে দেয়, তাহলে তা গ্রহণ করা উচিত এবং প্রত্যাখ্যান করা উচিত নয়, কেননা এটা এক উত্তম জিনিস।

📘 ইসলামে নৈতিকতা ও আচরণ 📄 গোঁফ

📄 গোঁফ


১. গোঁফ খুব বড় হতে দেওয়া উচিত নয়। উপরের ওষ্ঠাধর যাতে দৃশ্যমান হয়, সেজন্য গোঁফ খাট রাখতে হবে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية