📘 ইসলামে মসজিদের ভূমিকা > 📄 দারুল উলুম দেওবন্দ জামে' মসজিদ

📄 দারুল উলুম দেওবন্দ জামে' মসজিদ


দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা ভারতে ইসলামী জ্ঞান বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন, মাওলানা মুহাম্মাদ কাসেম নানুতুবী। তিনি প্রথমে পেয়ারা গাছের নীচে শিক্ষা দান শুরু করেন। পরবর্তীতে তা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। গোটা ভারতের সর্বত্র থেকে সেখানে ছাত্ররা গিয়ে লেখা-পড়া করে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং বার্মা থেকেও ছাত্ররা সেখানে লেখা-পড়ার জন্য যায়। অগণিত ছাত্র-শিক্ষকের লেখা-পড়ার জন্য মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান হাফেজ মুহাম্মাদ আহমদ ১৩২৮ হিজরীতে, মসজিদটি কায়েম করেন। মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা তাতে ইবাদাতসহ ইলেম অর্জন করছে।
মসজিদটি ২ তলা ভবন বিশিষ্ট। পূর্ব থেকে পশ্চিমে মসজিদের দৈর্ঘ ১৮০ ফুট এবং উত্তর থেকে দক্ষিণে প্রশস্ততা হচ্ছে সাড়ে ৫২ ফুট। ১৩৪৯ হিজরীতে, মসজিদের দোতলা তৈরি করা হয়। এ মসজিদটি মাদ্রাসার ভেতরে এবং তা ছোট। ফলে তাতে মুসল্লীদের সংকুলান হয় না। তাই ১৪০৭ হিজরীতে মাদ্রাসার বাইরের যমীনে আরেকটি বড় মসজিদ তৈরি করা হয়। এটি ৩ তলা বিশিষ্ট মসজিদ। এতে এক সাথে সাড়ে ৭ হাজার মুসল্লী নামায পড়তে পারেন। মসজিদটির আয়তন হচ্ছে ১১০x১৩০ ফুট।
এলেম ও দীনের দাওয়াতের ব্যাপারে দেওবন্দ মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00