📘 ইসলামে মসজিদের ভূমিকা > 📄 মসজিদে কুবার ভূমিকা

📄 মসজিদে কুবার ভূমিকা

রসূলুল্লাহ (স) প্রতি শনিবারে পায়ে হেঁটে কিংবা সওয়ারীর ওপর আরোহণ করে মসজিদে কুবা যেয়ারত করতেন। রসূলুল্লাহর অনুসরণে মসজিদে কুবার যেয়ারত সুন্নাত।
মজসিদে কুবার যেয়ারত: যেয়ারতকারীর প্রাণে হিজরতের ঘটনাসমূহের স্পন্দন জাগায়, আল্লাহ ও তাঁর রসূল (স)-এর প্রতিরক্ষা ও প্রতিরোধ আন্দোলনের স্মৃতির জোয়ার সৃষ্টি করে। রসূলুল্লাহ (স)-এর পাশে আনসার ও মোহাজেরদের জিহাদ, অটল ভূমিকা ও সর্বাত্মক ত্যাগ ও কুরবানীর ঘটনাসমূহ জাগ্রত করে। যার ফলে, শেষ পর্যন্ত সত্যের বিজয় ও অসত্যের পরাজয়, শিরক ও বাতিলের ওপর তাওহীদ ও হেদায়াতের বিজয় পতাকা উত্তোলিত হয়।
এটা সেই মসজিদ যেখান থেকে মদীনায় ইসলামের সূচনা হয় এবং যে পল্লীতে রসূলুলাহ (স)-কে সর্বাত্মক স্বাগত সম্ভাষণ জানানো হয়। তাই এটিও সম্মানিত। এ মসজিদে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে জ্ঞান চর্চা ও ইসলামী শিক্ষার ব্যবস্থা ছিল। রসূলুল্লাহ (স)-এর প্রথম মসজিদ হিসেবে এই মসজিদে তাঁর শিক্ষা ও চরিত্রের অনুশীলন করা হয় মসজিদে নববীর অনুকরণে।
ইমাম গাযালী তাই উল্লেখ করেছেন যে, মসজিদে কুবায় শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হত।১ লোকেরা তাতে অংশগ্রহণ করত এবং তাকওয়ার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলে এ মসজিদের প্রতি সবার আকর্ষণ বেশী। এ মসজিদের যেয়ারত উত্তম।

টিকাঃ
১. এহইয়াউ উলুমিদ্দীন-১র্ম খন্ড।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00